[রং=#993366][সাইজ=3]পথের প্রাণ আসবে কোত্থেকে, ওটা জড়;
নিভৃত রাতে মসৃন পায়ের পাতায় চুমু খায় এক নর।
অনেক দীর্ঘ অতীতকালে স্বপ্নে তীব্র আকাংখা
অগনিত পাথরে ছিল কল্প প্রাণ।
ভারী ভারী পাথরের ভারে ভারাক্রান্ত মনে অশান্ত আনচান।
জড় পাথর আজ সব প্রচন্ড ভূকম্পনে মন সাগরে
সুদৃশ্য সেতু রচে
বহুপ্রতিক্ষার এ মধু চন্দ্রিমা রাতে।
পাথরে প্রাণ আসেনি
তবুতো পাথরের কল্পমুখে ফোটে হাসি।
পাথরের সেতুতে দাঁড়িয়ে চারটি পা পাশাপাশি হাঁটে;
চন্দ্রমা আলোয় তাদের মিলিত স্নান,
নরনারী স্বপ্ন ছাড়ি বাস্তবে পায় নব প্রাণ।[/সাইজ][/রং]
-----10/04/2005

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


