[রং=নষঁশ][সাইজ=1](somewhereinblog.netএর একজন ব্লগারকে তার শুভ জন্মদিনে অশুভ আমার উপহার হিসেবে উৎসর্গ করলাম)[/সাইজ][/রং]
[সাইজ=3]শ্রাবন দিনে বর্ষা মুখর সন্ধ্যায়
বৃষ্টির শাড়ী জড়িয়ে দেহে
ভালবাসা কারও পথ খুঁজে পায় মনে।
মেঘের ফাঁকে ফাঁকে রূপালী চাঁদ
বাঁকা ঠোঁটে মুচকি মুচকি হাসে
আর কার যেন বিশেষ দিন এ সন্ধ্যায়
বুঝতে পেরে উড়ে উড়ে দেহে শুভেচ্ছার
আবরণ হয়ে স্পর্শের অনুভূতি জাগায়
শ্রাবন আশীষপুষ্ট সুন্দরী কদম পাপড়ি।
জলের প্রলেপ পড়ে যায় বাদল বিধৌত
জন্মবোধে উল্লোসিত তার দেহ জুড়ে।
প্রতিচ্ছবি কারও শ্রাবনের মেঘের মত
স্থির দৃষ্টির আকাশটুকুতে
খুঁজে পাওয়া যায় তাই বারে বারে।
শ্রাবনের জলে হারিয়ে যায় অশ্রুফোঁটা
মায়া চাখের তার; সে জলের মাঝে দীপ্ত
রূপালী ঝলক আলোর বন্ধনে বেঁধে ফেলে
জলের দর্পনে প্রতিচ্ছবির ছায়ার সাথে
বৃষ্টির শাড়ীতে জড়ানো সুস্মিত অধোরের নারীকে।
যে নারী বৃষ্টির শাড়ীতে বিশেষ দিনে মনে বৃষ্টির
সুরে গোপন আনন্দে আড়াল করে নিজেকে
তার সাথে প্রকুতির নিবিীড় সখ্য , সে যে
শ্রাবনের বর্ষাসিক্ত এ প্রকৃতির মায়ায়
শ্রাবন ধারায় জন্মানো শ্যাওলা বিছানো পথে
ছন্দে ছন্দে হেঁটে চলেছে শ্রাবন মেঘের সীমানায়।[/সাইজ]
---28/07/06

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


