মামুন ম. আজিজ/2000
[সাইজ=3]অক্ষয় পাথরের জল ফুড়ে
বাতাসের সাথে মিতালী,
জলের ভেতরে বেঁকে যায় হাত
বেঁকে যায় নানান অঙ্গ।
জলে বিষ। জলের গভীরে আবদ্ধ মায়া।
অফুরন্ত জলে আবার বিষ নিষ্ক্রিয়।
অক্ষয় পাথরে নিতম্ব ঠেকিয়ে
ডুবিয়ে দেই পদযুগল;
বেঁকে যাওয়া পা ছুঁয়ে যায় রঙিন মাছ।
পায়ের কোন দোষ নেই,
দোষ নেই অফুরন্ত জলের।
যত দোষ সব পাথরে বসে থাকা মানুষের মনে।
ক্ষুদ্র মন, তার ক্ষুদ্র সীমানা,
অফুরন্ত জলরাশি সেখানে নেই,
সেখানের বিষ তাই নিষ্ক্রিয় নয়, সক্রিয়।
সেখানের জলও ছুঁতে যায় হাত ভালবেসে,
সে জলে যে দৃষ্টিবিভ্রমের নীতিতে অঙ্গ বাঁকেনা,
বরং ক্ষয়ে ক্ষয়ে যায়।
ভয়াল মানবের চাপে অক্ষয় পাথরও
ঘুনাক্ষরে ভয়ে কেঁপে ওঠে কিঞ্চিৎ।[/সাইজ]
01/10/2000
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৬ সকাল ১১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



