জাত বেজাতের কৃত্রিম দৈষিকদৃক বেশ।
আর্য অনার্য রক্তের ধারাবাহিকতা
সুর অসুর রক্তের যুগ যুগের বহতা;
রক্তে রক্তে যৌগিক মিশ্রণে নব নব নীতি তন্ত্রে বাহুজোড়ের ধুয়ো;
অন্তরে অন্তরে অন্তকরণ এবং পারুষ্য পারম্পর্যে তাজনি
প্রদর্শন প্রয়োজনে কখনও ধর্ম কখনও অধর্ম বা সামন্ত তন্ত্র।
রাজ রক্তের প্রবাহে গোমুর্খ স্বয়ং নব্য রাজা মাহারাজা।
ধর্ম রক্তের প্রবাহে কর্মে বিশ্বাসে যদিও অপূর্ণ তবু
ধর্মের সটান মুর্তি যত সব নব্য পুরুষ।
প্রভেদ বিভেদে লাল রক্তের রঙের সমতায় অবিশ্বাসে তাই
বিগ্রহ আর ধ্বংস , জয় পরাজয়ের দেব রহস্যের খেলা যুগে যুগে।
রক্তের ধারাবাহিকতার জ্ঞাত অতীত সীমা পেরিয়ে
দৃষ্টি আমার ক্ষিতির প্রথম প্রজন্মের প্রথম মানবের রক্তে;
প্রথম পুরুষের প্রথম মানবের সেই প্রাথমিক , অকৃত্রিম, অযৌগিক
নির্ভেজাল বক্তের সূত্রে বিশ্বাসী হয়ে তবে কি আমি
জাত বেজাতের , ধর্ম অধর্মের মায়া ভোল খুলে
মানবতার দিগম্বরে হতে পারিনা
প্রচন্ড মুক্ত শক্তিতে প্রচন্ড দাম্ভিক , সবচেয়ে বেশী গর্বিত।
প্রথম মানবের রক্ত যে বইছে ধারাবাহিক ভাবে দেহে।
[আন্ডার]31/08/06[/আন্ডার]
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৬ ভোর ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




