সরু পথ দিয়ে
প্রতি পদে পদে ছন্দ
অঙ্গে তাদের কালবৈশাখী ঝড়ে
রাক্ষুসী নদীর ঢেউ এর হিল্লোল।
কারা যেন কথা বলে
সরু পথে পথে হাঁটতে হাঁটতে
চিকন কন্ঠে হাসি মাড়ানো শব্দগুচ্ছ
বাতাসে বাতাসে ভীষণ ঘর্ষনে
কানে এসে আছড়ে পড়ে মাতাল কল্লোল।
কারা যেন বড় অচেনা
প্রতিদিন অচেনার পরিমাণ
বাড়িয়ে যায় সে সরু পথে ;
কারা যেন আমাাকে পরোক্ষভাবে
বুঝিয়ে যায় মানুষ হবার তুচ্ছতা প্রতিদিনে।
17/06/2005
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


