একে একে নেমে গেছে অজানা রহস্যের গহীনে;
কখনও লালচে, কখনও কালো
কখনও বালুময়, কখনও ধলো।
ভাজে ভাজে পলল শিলা,
কোমল কিবা কঠিন পাথুরে প্রাণ;
পানির সুরেলা ধারায় কখনও কোথাও
দশদিকের অজানা গানের মূর্ত মিশ্রন।
থরে থরে সাজানো বিচিত্র মাটির বিচিত্র বর্ণে
আর বিচিত্র রূপ গুণে এদিক সেদিক লুকানো
স্বর্ণ, রূপা, হীরের প্রচ্ছন্ন প্রকোট দীপ্তি।
জীবাশ্ম সম্ভার , অতীত ইতিহাসের নিরব সত্য।
মাটির গভীর হতে গভীরে প্রথিত জড়সড় বা বিতত
অজানা ভালবাসার ভাললাগা উপাত্তের সজ্জা তত্ত্ব।
হে নারী, তুমিও কি সেই মাটির স্তরে স্তরে
রহস্যের গভীর হতে গভীরে সাজানো অস্তিত্ব।
03/09/2006
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







