মেঘের উপরে বাধাহীন বাতাস ছুটে আসে ভালবেসে;
ভাদ্রমাসি বাতাসের কামার্ত ছোয়া,
মেঘের আসনে পাশে দীর্ঘশ্বাসে নিদারুন শূণ্যতা,
শূণ্যতা বরফ জমা মনে তুষার ধোয়ার ফাঁদে ফাঁদে;
বরফ দর্পন যেন সে মন আমার মেঘের কোলে
সেখানে ক্ষণে ক্ষণে দেখি
একজোড়া কমলা কোয়া পুরুষ্ঠ অধর , সে
অধরের চারপাশ জুড়ে শূণ্যতা খুনী হাসি,
অপলক দু নয়ন মাঝে কাজল দীঘীর মৃত্যু ডাক;
স্বর্গালো ঝিলিক কর্ণে ঝুলানো তার নক্ষত্র কর্ণফুলে;
ভাদ্রমাসি বাতাসের তোড়ে কালো কেশ তার মনের দর্পনে
ওড়ে আর বরফগুলো কামনা হয়ে ঝরে যায় গলে গলে।
ভাদ্রমাসি বাতাসে মেঘে আর মনের বরফ জমে মিলেমিশে
এক সুর হয়ে যায় আর আমি অগি্ন কনক নারীর সে বরফ
দর্পনের প্রতিচ্ছবির বুক চিরে কামনার অনলে গলে যাওয়া
শীতল জলে শূণ্যতার তীব্র উষ্ণতায় যাই ভেসে।
03/09/2006
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







