রোজ সকালে যদি এরকম বৃষ্টি হতো
ঘুম ভেঙ্গে শুনতাম ঝিরিঝিরি ছন্দ
রোজ সকালে যদি বৃষ্টি এভাবে জানাত স্বাগত..
অসময়ের আয়েসি ঘুমের ছন্দপতন ,
তবু শীতল আমেজে মনে মনে আনন্দ গঠন।
কিন্তু তা কি আর হয়...?
তেমনি রোজ সকালে যদি তুমি থাকতে পাশে
ঘুম ভেঙে দেখতাম তোমার মিষ্টি ঠোঁটে উদ্ভাসিত হাসি
আর কন্ঠে ঘুমভাঙানি নিরব সাধের ছন্দ রাশি রাশি ...
কিন্তু তাও কি আর হয়...?
এমন কেন, কেবলই তাই চাই যা বাস্তব নয়।
20/04/2004
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


