দীর্ঘ সময় অপেক্ষা ,
বৃষ্টির জন্যে।
বৃষ্টি কে জান?
-না, কোন লাবন্যময়ী নারী নয়,
আকাশ হতে নেমে আসা ভালবাসার ধারা
কখনও ধীরে কখনও
উপচে পড়া আবেগে মুষলধারে।
সেটা ছিল সত্যি
দীর্ঘ এক অপেক্ষা,
কালো ধূসর মেঘেরা আসে
আবার চলেও যায়; ছায়া পড়ে গায়।
কখনও ক্ষণিক রৌদ্র ঝলকের মায়া,
আবার অপেক্ষা.......
সেটা ছিল বৃষ্টি পরশের দীর্ঘ প্রতীক্ষা
দু'চোখে ভাসে বৃষ্টির অতীত অতীত স্মৃতি,
মনে পড়ে বৃষ্টির ভালাসায়
প্রাণ কতদিন হয়েছে বিলীণ;
তবুও বৃষ্টি আসেনা,
মেঘেরা পথ হারায় বারংবার, কিছু কিছু
আবার হরিয়ে যাচ্ছে চিরতরে দিগন্তে।
পুনরায় নতুন নতুন মেঘ এসে
শুরু করে খোলাপথে পায়চারী।
আর মাঝে মাঝে সূর্যটা উপহাসের
একঝলক তপ্ত হাসি মাখিয়ে দেয় অঙ্গে।
সেটা ছিল প্রবল বৃষ্টি তৃষ্ণায় নিবিষ্ট চেয়ে থাকা।
দু'টো পা যেন একটুও নড়েনা,
যেন বৃষ্টির জলেই কেবল কাটবে সহবিরতা।
কিন্তু কই এখনও বৃষ্টির দেখা নেই।
হঠাৎ নিরবতা মাঝে ভাটা পড়ে।
দূরে দুটি লাস্যময়ী আঁখিতে
ভেসে ওঠে বৃষ্টির আভাস,
মনে বেড়ে যায় চঞ্চলতা;
আর ঠিক তখনই
ঝমঝম করে নেমে আসে
আকাশ হতে মেঘ ভেঙে বৃষ্টি;
দীর্ঘ অপেক্ষা স্বার্থক হলো বুঝি!
কিন্তু সে বৃষ্টিতে যে হারিয়ে গেল
সেই আঁখি তার মাঝে হঠাৎ
ভেসে ওটা ভালবাসার অচেনা বৃষ্টি।
30শে জুলাই 2002

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

