চোখে আমার কম্পিউটার স্ত্রিনের মত খুব কাছে
মনের গলায় মোটা সূতো দিয়ে বেধে দেয়
বেঁচে থাকার কষ্টকর ফাস, দূর থেকে তাই দিগন্তধেয়ে
উড়ে চলা গাংচিল বুঝে ফেলে আমি জীবন্ত লাশ,
বড় প্রকোট চিহ্ন গলায় ঝুলিয়ে বেচে থাকার জগতে
হারিয়েও হারায়না মন আমার আপন অস্থিমজ্জার
পোড়া ভস্ম বুক পকেটে লুকিয়ে পথে পথে একটা
শান্ত নির্জন কবরের সন্ধানে সন্ধানে। পথের ধূলোয় ধূলোয়
মিশে যাওয়া মৃত জীবন গুলো জড়িয়ে জড়িয়ে যায় বারবার
পায়ে আর তাই শান্ত নির্জন কবরের অনন্ত অভাবে বেঁচে
থাকতেই হয় বুক পকেটে মৃত অসহি মজ্জার ছাই নিয়ে নিয়ে।
16/09/2006
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


