যেটুকুন আছে কই---------
এক জমিদারের পুত ...বিদেশে মানুষ হইবার গেছিল ...পড়ালেখা কইরা ফিরা আইসা নিজেগো জমি জমা দেখবার বার হইছে।
সে বিস্তর বিস্তর ক্ষেত । একরের পর একর। কানির পর কানি। বর্গারা চাষ করে। সেই জমিদার পুতে তো ক্ষেত এর কাদা দেখে নাই কভু , নামেও নাই কভু কাদা পানিতে। জানেনা কিছুই।
এক কৃষকরে সে কাদায় খালি পায়ে নেমে চাষ কর্ম করতে দেখে বলল, ' জুতা ছাড়া ঐ কাদায় পা দিয়েছো কেন? পায়ে ঘা হবে তো। নখে ময়লা জমবে।'
কৃষক বলল, 'আপনে একটা ভোদাই।'
সাথের পাইকরে জিজ্ঞাস করল চমিদার তনয়, ' ভোদাই মানে কি?'
পাইক পড়ল সমস্যায় , কি বোঝায়?
হঠাৎ এক বুদ্ধি এঁটে বলল, ' এই অঞ্চলে যে সব মানুষের অনেক জমি জমা থাকে তাদের ভোদাই বলা হয়।'
জমিদার তনয় ..হাসতে হাসতে বলল , 'আমি আর কি ভোদাই! এই একটু ছোট খাট ভোদাই হচ্ছি মাত্র। আমার বাবাতো আরও অনেক অনেক বড় ভোদাই'
পাইক মাথা নিচু করে মিটি মিটি হাসতে হাসতে বলল , চলেন সামনে যাই হুজুর...
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০০৬ ভোর ৬:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


