somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজয় আর স্বাধীনতা আমার

১৫ ই ডিসেম্বর, ২০০৬ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিজয় আমার আটাশ বছরের শুদ্ধ মাটির কবর আর
স্বাধীনতা আমার কোমর উঁচু দেয়ালে ঘেরা কবরস্থান।
কত প্রভাতে অরুন জেগেছে , ফেটেছে কবরের মাটি
এই মাটিতেও আজ হরেক রং, কতেক নষ্ট কতেক খাঁটি।
শীতের কুয়াশায় কতবার হারিয়েছে দৃষ্টি স্বাধীন সসীম দেয়াল
ভুল করে আঘাতে দেয়ালে নির্বোধ মন হারিয়েছে আপন খেয়াল।
চুপিসারে বা প্রকাশ্যে দোসর কাফন চোর সব জেগেছে রাতে রাতে
নিশুতি চোখ খোলা রাখতে গেলেই সব চোরের ঘা লেগেছে আতে।
দূর্বল আমি স্বাধীনতা কামী, পূর্ণিমা তাই হয়েছে তখন অমাবস্যা...
কবরের মাঝে আরেক কবরে বসে কভু সবলের প্রতি জেগেছে ভ্রান্ত ঈর্ষা।


বিজয় আমার আটাশ বছরের শুদ্ধ মাটির কবর আর
স্বাধীনতা আমার কোমর উঁচু দেয়ালে ঘেরা কবরস্থান।
কবরে শুয়ে হাত পা নেড়েছি, উপরে দেখেছি মুক্ত আকাশ
সবুজ ছায়ায় স্বপ্ন বুনেছি তবুও চোখে ঠিকই কান্নার প্রকাশ।
কবরে কবরে দেয়ালের এ পারে আড়ালে বিছানো কত কত জাল
স্বার্থ সন্ধানে কতেক আবার দেয়ালের চারপাশে খুঁড়েছে কালো খাল।
স্বার্থে স্বার্থে এরই মাঝে লড়ালড়ি, কবরে কবরে তাই তরতাজা রক্ত
স্বাধীনতা কারও কেবলই অস্ত্র আর মন্ত্র, যোগাতে স্বার্থসিদ্ধির ভক্ত।
দেয়ালের বাহিরে কারা আবার গোপনে হ্যামিলনের সুর তুলে ডাকে
কবরের মাটি আজ মিশে যায় যায় তবু দেশী দুর্জন সব ছোটে ওদিকে।

বিজয় আমার আটাশ বছরের শুদ্ধ মাটির কবর আর
স্বাধীনতা আমার কোমর উঁচু দেয়ালে ঘেরা কবরস্থান।
কষ্ট প্রাণে -কেন এই বিজয় আজ মৃত্যুর আগে মৃত্যুর মাঝে টানে?
শান্তি তবুও- স্বাধীন চত্বরে হাঁটতেতো পারি কণ্ঠে স্বাধীনতার গানে।

(১৬ই ডিসেম্বর,২০০৬ সকাল ১০:০০)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×