somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতার মতো//উভয় সংকটে ...

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শোঁ শোঁ... দৌড়ে দৌড়ে আসছে দাম্ভিক বাতাস;
ছুটছে এপাশ থেকে ওপাশ , এধার থেকে ওধার;
ভীষন গতি, প্রভঞ্জন বহতার গম্ভীর সুর তাতে আর
ধ্বংসের সর্বনাশা ক্ষমতার পরিপূর্ণতা লব্ধ সে।
ছুটতে ছুটেত নর্তন কুর্দন তার কখনও কখনও
চারপাশে শূণ্যতার এক বৃত্ত মাঝে দাঁড়ানো আমায় ঘিরে।

আমাকে ছোঁয়না রাগী আর দাম্ভিক ঝড়
আমাকে দেয়না সে ধ্বংস শান্তির বর।

উহ্ ! দেহের ভেতরে আমার লুকিয়ে কুৎসিত দৈত্য এক
দিয়েছে ফাঁকি ঝড়ো বাতাসের চোখ; অন্তর্ধান তার
আমারই অস্বচ্ছ দেহের আড়ালে উষ্ণ খাাঁচায় ।

ওরে স্বার্থপর দুষ্ট দৈত্য, কৃতজ্ঞতা নাই বা জানালি
চুপতো থাকবি অন্তত, খেমা তো দিবি অপকর্মে তোর ,
অথচ তুই ভীষন প্রভঞ্জনেও কৃতঘ্ন হলি যে বড়!
খাবলে খাবলে খাচ্ছিস আমার ভেতরের খোলা পর্দা
জানিস না ওখানে সঞ্জীবনি সব নালী, বহতা রক্তর
তোর নখর আঁচরে তাই যেই ছুটেছে রক্তের নহর
সেই তো শুরু সর্বনাশের কাল , বেচে থেকেও
বাচার প্রতিই দারুন নিরুৎসাহ, জীবন দুর্ভিসহ।

ছুটন্ত বাতাস রক্তের ঘ্রান পাবেনা আবার , পায় নি বলতো কবে?
শূন্যতার মৃতু্য হলেও কবর হলোনা বাতাসের ঔধত্য পনায় তবে।

প্রলয়ের বাতাস দেহের বহি পর্দায় কুটকুট করে দেয় কামড়,
ভূমিতে ফেলে দেয় উল্টে দেহ;
ওরে ঐ হারামী দৈত্য , ভেতরে আর কত খামচাবি?
বাতাসের যে রক্তের নেশা কাটবেনা , ওটা যে চিরন্তন;
থামেনা বাতাসের দেহ খুঁড়ে খুড়ে ঝড় ঢোকানোর মিথ্যে আশাও
জানতে চায়না - চির লুকায়িত তুই যে হবিনা বাতাসের বশীভূত,
তবুও ছাড়বেনা বাতাস দিবা নিশী, অবস্থানে দেহের
অবস্থান থামিয়ে দেবে, দেবে সজীবতার অসহ্য বিশদ কষ্ট ।

ভেতরে বাহিরে আছে কি আর মোর অক্ষত কিছু
মরণের দিকে তাকিয়ে ভাবি নেবো কি তাহার পিছু?

28/2/2007
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ দুপুর ১:৫৫
৮টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জননী জাহানারা ইমাম: আপসহীন সংগ্রামের এক জীবন্ত ইশতেহার।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:০১




​ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দাওয়াত দিয়েছে

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:২৭

দাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ

এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার ‍সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

×