পড়লাম বইটি । আজকেই । 'অতৃপ্ত আকাঙ্খা' নামের ছোট ছোট উনিশটি গল্প এবং জীবন কথায় বইটি লিখেছেন আমাদের প্রিয় এই ব্লগের অন্যতম কবি শেখ জলিল ।
সবুজ রঙা দৃষ্টিকাড়া প্রচ্ছদে বইটির ফুটে আছে মিষ্টি এক অবয়ব , এক নারীর। সে অবয়ব ই বলে দেয় গল্পগুলোতে নারীর অবারিত পদাচারণ ।
'আঁধার ঘনিয়ে আসে' - শিরোণামের প্রথম গল্পটিই শুরু হয়েছে একটি পরিপূর্ণ পরকীয়ার এক টুকরো কাহিনীর নান্দনিক বর্ননায় । সহজ সরল প্রাঞ্জল ভাষা শৈলী পাঠে বেশ তৃপ্তি আনে।
পরবর্তীতে বইটির অনেক গল্পেই মূল সুর এই পরকীয়া। লেখক বেশ চতুরতা এবং গভীরতার সাথে ছোট গল্পের ছোট পরিসরে পরকীয়ার বয়ান করেছেন প্রচলিত দৃষ্টি ভঙ্গির মধ্যে থেকেই বাস্তবতার নিরিখে।
মাঝে কয়েকটি গল্প এসেছে সম্ভবত লেখকের ডায়েরীর পাতা থেকে। শিরোণামও সে রকম। জীবনের না বলা কথা তিনি পাঠকের সাথে সুন্দর ভাবে শেয়ার করেছেন গল্পের ঢঙে। অথবা উল্টোও হতে পারে গল্পকে প্রকাশ ভঙ্গির দক্ষতায় বাস্তব জীবনের মতো করে তুলেছেন লেখক।
ছোট ছোট প্রেমের কথা এসেছে। মানুষের মনের নষ্ট কিছু সত্য ইচ্ছের কথা এসছে গল্পের পরতে পরতে ।
শেষের গল্পগুলোর বেশীর ভাগই আবার আশির দশকের পটভূমির কথা উচ্চকিত করে। পড়তে পড়তে নষ্টালজিয়াই ভুগি। আশিদশক যে আমার শৈশব। শৈশবের বোঝা না বোঝা স্মৃতি গুলো থরে থরে কেঁপে ওঠে। দৃশ্যপট মিলে যেতে যায় বারবার। প্রচ্ছদের নিচের দিকের মিছিলের ছবিটি ফুটে ওঠে গল্পে গল্পে লেখকের । আশির দশকের উত্তপ্ত ভার্সিটির পথগুলো দিয়ে যেনো হেঁটে চলি আমি পথিক। ...
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৭ সকাল ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


