আধো ঘুম আধোরাতে নদী তীরে বসে একা কাঁদিস
সীসা ঘেরা অয়োময়ে বদ্ধ হয়েও দুষ্টু ঘোরে
তোর কাঁদারই শব্দ আসে তোর প্রেমেরই তোড়ে
সকল সুখের পর্দা ছিড়ে নিরব মনে আমারেই তুই ভাবিস
মৃত প্রবাল হৃদয় দিয়েও বুঝতে পারি তুই যে ভালবাসিস
গলিয়ে সীসা সামনে আরও লোহার দুয়ার ভাঙার পরে
তোর প্রেমেরই শুদ্ধ টানে মন ছুটে যায় তোরই তরে
স্বপ্ন নদী সাঁতরে তবে মরণ সাগর, শুষ্ক মরু তাও পেরোব জানিস
তোর পরশে মাতব বলে স্বপ্ন ছিড়ি কষ্টে মাতি তা যদি তুই মানিস
নীল পাহাড়ের চূড়ায় তবে আঁখিতে তোর শীতল ঝর্না ঝরে
বুঝেও তবে বুঝি রে আর- বাস্তবতাই জনম বাঁধ যে গড়ে।
2/3/2007
====================
ছবিঃ আমার তোলা ( ভগ্ন)
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০০৭ বিকাল ৪:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


