ওপাশে টিলা ঢালু । এপাশে খাড়া
সূর্য ওপাশেই ওঠে। এপাশে নয়
কারন এপাশে উঠতে পথিকের মনেও ভয়
অথবা
উল্টো করে মৌনতা ভাবুক
আকাশে পদজোড়া তীরের ফলার মতো...
কপোল নয় কপাল বেয়ে নোনা জল পড়ুক
অথবা
চর্কির মতো ঘুরে মৌতাত সুরে
পথিক ভয়ে পালায় ঘর ছেড়ে
খাড়া টিলা -ঢালু ওপাশ , কোথায় লুকালে
কেউ খুঁজতে যাবেনা তারে দূরে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০০৭ ভোর ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



