বড় বেশী তার আবেগ , বড় বেশী আকুল আলোড়ন।
সামহয়্যার থেকে বের হয়েছি খানিক আগেই।
সিগারেট টা ধরিয়েই উইনএমপ খুলে কাল মেইলে পাওয়া গানটার উপর দুটো ক্লিক করলাম।
মন ছুঁয়ে গেল। একাকীত্বের ফাঁদে জড়িয়ে যেতে চাইলো প্রাণ তীব্র ভাবে।
সত্যিই গানটা মনে হচ্ছে একদম যথার্থ ঠিক এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে।
নেট এ ঢুকতেই হলো....
ইচ্ছে করছে সকল কে বিলাতে ...
গানটি সবার তরে দেয়ার আগে গানটির দাতার একটু বন্দনা করতেই হয়।
বন্দনার যোগ্য সে আর কেউ নয়। আমাদের ই এই ব্লগেরই কনিষ্ঠ একজন নাম
Zvnwmb mvC`v gyb
মুন তোমাকে মনের সেই গভীর আড়াল হতে শুভেচ্ছা যেখানে নিঃসঙ্গ সুরের প্রতিধ্বনী বড় স্পষ্ট।
এতটুকু ধন্যবাদ তোমার অবশ্যই প্রাপ্য।
দুপুরের খেয়াল নামের ঐ গানটি
----------------------------
[ইটালিক]দুপুরের খামোখা খেয়াল
ভাঙা তাক পুরোনো দেয়াল
খুঁজে পাওয়া বই জানতে চায়
বান্ধবী আছে কে কোথায়?
ধূলো লাগা চেনা বই সব
ভালোবাসে কেনা শৈশব
এক আকাশ ভর্তি অভিমান
কোনদিন গাইবো না যে গান
খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ
আমি পড়বই যন্ত্রনা হোক
কখনই পাত্তা দাওনি যাকে
গোপনীয় আজও বইয়ের ফাঁকে
ভালবাসা বিবর্ন পালকে।
ভাল থেক শুভ জন্মদিন
লেখাগুলো আজও অমলিন
বেখেয়ালে খুঁজে পাওয়া বই
ভাল আর থাকতে দিচ্ছে কই?
বৃষ্টির জলে ধোয়া ছাদ
ভুল করে ছুঁয়ে দেয়া হাত
এখনও কি ভুল করে তুই
একা একা ভাবনা কিছুই
শুধ আদরের ছিল অঙ্গীকার
যদি একটুও আর একটি বার
একদিন গোধূলী আলোকে
খেলেছিল উদাসী বালকে
সেদিনের সোনালী পালকে।[/ইটালিক]
[link|http://www.esnips.com/doc/ba13ac25-d309-41c7-90aa-42b9c02eeeeb/Duporer-Khamka|MvbwU kyb
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০০৭ রাত ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



