গতকাল সকালের শেষ বেলায় দুপুরের আড়ে সাগেরর পাড়ে উদাসী হাওয়ায় রোদের কোলে ছাতার তলে মুখ গুজতে যাচ্ছিলাম ...পথে ঐ অসাধারণ টকটকে লাল কৃষ্ণচূড়া মন কেড়েছিল। ক্যামেরার শার্টার ক্লিক শব্দে মনের কান্নার শব্দ করেছিল আড়াল ।
সেই তপ্ত দিনেও রোদগুলো ছিলনা একা। রোদের জন্যে ছিল এই সুন্দর গাছগুলোর ছায়া , ছিল ঘামের অঝোর ধারা।
কিন্তু একা তো সেই আমিই...আমার স্বপ্নের দোরে সিসার প্রলেপ দিয়েছিল অতীত ভুল, স্বপভুবন মেঘের কোল ঘেঁষে উড়ে গেলেও কখনো একটুও নেমে আসেনা তাই আমার পাশে।
দূর্বল মনে তাই রোদের কাছে চেয়ে বসি বন্ধুত্ব ...রোদ টুপ করে চেপে ধরে দূর্বলতার সুযোগে । একটুও দেরী নয়। তবে বন্ধু নয় মনে হয় যেন শত্রু হয়েই। জ্বলতে থাকে অঙ্গ থেক দেহ। ..
আর ঐ দেখ আমার কষ্ট দেখে হেসে ওঠে লাল কৃষ্ণচূড়া।
কেউ আমার নয় ..কেউ নয়....তবুও সাগেরর দিকে যেতে থাকি একলা ....জানি সাগরও আমায় দেবেনা যা চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

