somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গান পাউডার হাসে অস্ত্রের জঠরে জঠরে

০৬ ই মে, ২০০৭ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তখন তো ছিল তলোয়ারের ধারে ঝিলিক দেয়া সম্রাজ্য। পৃথিবীর দিকে দিকে। তখনও যুদ্ধে প্রধান এবং সর্বোত্তম হাতিয়ার লোহা পেটানো ধারালো তলোয়ার। সে তো পৃথিবীর অতীত ইতিহাস। আমাদের কাছেও বেশী আগের নয় সেই তলোয়ার যুগের শেষ দিকের আধিপত্য। তখনকার সম্রাট , রাজা বা নবাব বা যে নামেই সম্ভাষিত শাসক , সকলেই স্বৈরতন্ত্রের প্রতিভূ। শাসকের স্বৈর শাসন এ কোথাও প্রজা সুখী কোথাও বা দুখী। পরের টাই বেশী, ইতিহাস তাই বলে।
ঐ তন্ত্রই চর্চার মধ্যে ছিল তলোয়ারের আড়ে শতকের পর শতক ধরে।
পাল্টে যেতে লাগল অনেককাল পরে এক উন্নত যুগের সূচনায়। শাসনের বিভাজন মাথা চাড়া দিল পৃথিবীর দিকে দিকে। একক শাসকের একক ভূখন্ড চলতে চায়না আর। তলোয়ার হলো মানধাত্মার হাতিয়ার। কারন এক চরম আবিষ্কার -গান পাউডার।
কালো গুড়োয় মানবকূল মাতোয়ারা। তলোয়ার কুপোকাত। সমাজ্র তন্ত্র মানে সেই স্বৈর তন্ত্রের একচ্ছত্র আধিপত্য আগুন অস্ত্রের ভয়ে ধীরে ধীরে মুখ লুকালো বর্মের আড়ালে। জেগে উঠল দরিদ্র শাসিতের হাহাকারে সমাজতন্ত্র আর পুঁজির প্রাজুর্য্যে ক্ষমতার বন্টনে গনতন্ত্র । আড়ালে হাসল গান পাউডার বন্দুক আর কামানের জঠরে জঠরে।
জলপাই নামে বাহিনী গড়ে উঠতে লাগল গান পাউডারের বিষাক্ত ছোয়ায়। তলোয়ারের ধারে যে শানিত বুদ্ধিও দীপ্তি ফুটে উঠত তা একদম মিলিয়ে গেলো গোলাবারুদের ধোয়ায়। বুদ্ধির প্যাচ নয় , প্রকম্পিত শব্দ -- ক্ষমতার জয়গানে উল্লোসিত।
পৃথিবী হারাতে লাগলো তলোয়ারের শানিত শব্দ ক্রমান্বয়ে। আগ্নেয় অস্ত্রের পূর্ণ এক শতক পেরিয়ে মানবকূল ঢুকে গেলো নতুন শতকে।
ক্ষমতা বিভাজন হতে হতে সবার মাঝে নতুন করে গড়ে তোলে একটি নতুন চেতনা। সবাই অংশ চায়। টক শো আর টক শো তে মুখরিত হয় ভূ প্রান্তরের আকাশ বাতাস। ...
সবাই তাই জানে, অস্ত্রের পাহাড় জমে ওঠে জলপাই , মাফিয়া আর উন্নত বিশ্বের অতিবুদ্ধিমান জলপাই আবরণের শাসকের হাতে।
ক্ষমতা বিভাজন হলেও গান পাউডার অস্ত্রের জঠরে জঠরে হাসে। হাসতেই থাকে। হাসবেই। তলোয়ারে জং ধরেছে , তন্ত্রে তন্ত্রে অসফলতার ঘুন ধরেছে । তাই একমাত্র তন্ত্র হয়ে পৃথিবীর বুকে দাপাচ্ছে গানপাউডার তন্ত্র।
বিঃদ্রঃ হিসেবে বলতে হয় অনুন্নত বিশ্বে আজও রোদের তেজ বেশী, গানপাউডার এখানে শুকায় ভালো।

৫/৫/০৭

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×