মিথ্যে নিয়েই বেঁচে আছি, মিথ্যে তবুও মিথ্যে সুখ
একদম হাছা কইতাছি, আজকাল হরহামেশাই কইতাছি মিথ্যে।
শ্রোতা ঘাবড়ে গেছে ঐ ডায়লোগে বুঝলাম যেই --আরে বুঝলানা ইদানীয় লিখছি তো গল্প কবিতা , ওগুলা মিথ্যা ই তো, তাই না। হাহাহা; একটা হাসি ঝেরে দিয়ে শুনিয়ে দিলাম।
ওদিকে সকাল রাতে এক সু কণ্ঠী নারীর কল এলেই বলে যাচ্ছি , হ্যা সুইট হার্ট এইতো বাসায় , এই তো বাসার বাইরে , এইতো একটু শাহবাগ যাচ্ছি অথবা ব্যাস্ত অফিসে এখন। আসলে কিন্তু আমি নির্বাসনে কক্সবাজারে একাকীত্বের বাতাস দিয়ে গড়ছি ইনভিসিবল প্রিয় নারী মুর্তি। চেহারার আদলটাই তার আনতে পারছিনা। কষ্ট , হুঁ হুঁ ; বায়ুর মুর্তি মিথ্যে মিথ্যে ভাবা যায়না। তাহলে তো কবেই রাসপুটিন হয়ে যেতাম।
টিভি খুলে বিশ্রাম নেই । হয় না। বিশ্রাম আর হয়না। লেসন হয় , লার্নিং হয়। টক শো গুলো বিনাপয়সায় শিখিয়ে দেয় আর্ট ওফ লায়িং।
তাপরও আজও লোক বুঝে সেই পুরাতন ডায়ালোগ ঠিকই বলি, খুব বেশী প্রয়োজন না হলে আমি মিথ্যে বলি না। আগে হয়তো তাই ছিলাম। মানে ডিএনএ তে কোড ছিল ওমন। ইতিহাসে দেখিনা।
তাই চাপা মারতে কষ্ট হয় না আড্ডায় -- আরে এক্সেলেটরে নামার সিড়িতে তো আমি হেঁটে উপরেই উঠেছি। তাল ভাল আমার, সহজে পড়িনা। হ্যাঁ পড়িনি, তবে তাল!। ওমা! সেদিন তাল ঠিক থাকলে কি আর ভুলে উল্টো দিকে উঠি ইষ্টার্ণ প্লাজায়। ভাগ্য ভালো পরিচিত কেউ দেখেনি, বা আমিই খুঁজিনি যার চোখে চেনা ছায়া পড়ে। তবে অবাক দৃষ্টি কয়েকটা দেখেছি মনে আছে। দরজা খুলেই সোজা উঠে গেলাম । কি ব্যাপার পিছলে যাচ্ছে কেনো পা? আরে এ কি মাঝ দরিয়ায় এসে বুঝি আমি বোকা। ছ্যাঁ।
কিন্তু সেই বোকমী হয়ে গেলো সাহসী চাপা । আড্ডায় চালিয়েছি কতই।
আর তাই সেদিন মেয়েটা হা করে তাকিয়েছিল ওর সাথে কথা বলতে বলতে যখন আনাম র্যাংগসে এক পা উঠিয়েছিলাম চলমান উল্টো সিড়িতে।
ওহ তোমাকে দেখলে দেখেছো সব উল্টো পাল্টা হয়ে যায়।
মিথ্যের পর মিথ্যে আমায় বুনছে নকশীর সূতোর মতো।
তাইতো ডাবের ছবি তুলে ভাবি , ওহ! আমি কি সুন্দর ছবি তুলি, কি জীবন্ত আমার তোলা ছবি। ওয়াউ!
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি
মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।
অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।