---------------
চিৎকার করে বলি- তাকে ভালবাসি; কাঁদো কাঁদো কণ্ঠ;
শুনতে পাও; পাও না ;
তোমাদের কারও কর্ণে ওত শক্তি নেই ,
অথচ তোমরা উল্টো বল, আমি বাকহীন।
তোমাদের শুনিয়ে লাভ কি, সেই সে যদি আর না শুনতে পায়।
পারবে , এখনি এই মুহূর্তে দেখাতে আমায় -সেই প্রিয় মুখ; পারবেনা জানি;
কেউ কি কখনও চিনতে চেয়েছ?
অথচ তোমরা উল্টো বল , আমি দৃষ্টিহীন।
বহুদিন তো গত হলো, মনের গাছ লতা পাতা সব
জ্বলে জ্বলে শেষ হয়েছে কবেই কখন;
জ্বলছি অবশেষে এখন তাই পূর্ণ দেহে আমি।
কখনও তবু কেউ তাপের ছোঁয়া পাওনি; কাছেই তো আসনি কেউ;
এলেই কি হতো, জলে নেভা আগুন সে তো নয়।
অথচ তোমরাই বল, আমি নাকি বেদনা বিহীন।
চোখ বুজেছিলাম; হারালাম , হারিয়েছি তাকে; ভুল --হ্যাঁ হ্যাঁ অসম ভুল;
খুঁজেছি এবং খুঁজছি তাকে বারবার , সীমানায় আমি ছাড়া কেউ নেই আমার।
হাত পাতলে তোমাদের দারে দারে দেবে , খুঁজে দেবে?
কিন্তু তোমরা তো কেউ চেনোই না। তারপরও হ্যাঁ বলো না , বলো নাতো না টাও।
অথচ তোমরা হাত উঁচিয়ে বলে দিলে, আমি অর্বাচীন।
এই একটি বার তোমরা ঠিক বলেছ, তা সে ভুল করেই হোক না.......
“তাকে ভালাবাসি, ভীষন ভালবাসি” - নিজেকেই বিশ্বাস করাতে পারিনা
তোমাদেরই বা কেনো দেই দোষ?
সে দোষ তো আমারই, ভালোবাসা হারিয়েছি আমিই;
সময়ের ভালবাসা হায় আজ আমি খুঁজছি অসময়।
৬/৫/০৭
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০০৭ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


