মামুন ম. আজিজ
----------------
সেতো ভালবেসেছিলই ...
চোখে দেখেছিল বিদায়ের ক্ষণ
স্মৃতি হয়েছিল এক প্রিয় মুখ;
সেই মুখ তার উচাটনে বোজা চোখে পষ্ট
আর খোলা চোখে এদিক ওদিক খুঁজে হয়রান;
তার ঐ এক কাজ , সেই এক মুখের অপক্ষা।
‘স্মৃতি তুমি চোখ ছেড়ে হারিয়ে যেওনা ও পথের প্রেমে’
শুধু মনে মনেই বলেনি, চোখে সে গড়েছিল কষ্টের বাধ;
মনে বিপদের মেঘ, কষ্টের ঘনঘটা
আর বৃষ্টির আগমন - কি বর্ষায় কিবা শীতে।
জল উছলে ওঠে চোখের আড়ালে সব নদী নালা বিলে
বাসরের সেই শেষ ছবিখানা হৃদয়ের পটে
চোখের বাধে দেবেনা কিছুতেই যেতে ভেসে...
কখনও বা যদি সে জল ঝর্ণা হয়ে নেমেই পড়ে
কপাল পাহাড় ঢালে বাধের প্রান্ত উপচে,
তখন সে নিজেই আঁধার কে বাধ ভাবে, মুখ লুকায় ।
সারা শরীর জুড়ে শত স্মৃতির কপি হয়ে যায়
সেই এক বিদায়ী মুখ।
হঠাৎ এল...খবর , অপেক্ষার হত্যা,
বিহনের কাল শেষ, তারপর পুনঃ দেখা , পুনঃ মিলন;
আনন্দের জাগরণ বললে হবে তুচ্ছ ,
ওতো আনন্দের প্রচন্ড ভূমিকম্প...
নিমিষে গুড়িয়ে গেলো চোখের বাধ;
সেই স্মৃতি ভেসে ওঠে শেষ সুনামী বন্যায় ,
কতদূর আর যাবে?
তাকে নিয়েই শূণ্যে উড়বে স্বপ্ন বিহঙ্গ, স্বপ্নের আকাশ
শেষে সেই প্রিয়ার হাতের বাস্তব হাতছানি, দিব্য দর্শন
আর মুখে তাই মুচকি মিষ্টি হাসি,
চোখের কোনে মন হতে জল সব নোনা জল এক সাথে
বের হয়ে আসে তাই,
এই তো সেই অমৃত মিশ্রন, এই তো আনন্দ অশ্র“,
খোল চোখে রোদের ঝিলিক দেয়া আনন্দ অশ্র“
ঝরে পড়ে , ঝরে পড়ে কষ্টের বিদায়ী গানে।
০৯//১১//০৬
( প্রেক্ষাপটঃ
এক অকৃত্রিম বান্ধবীর চোখে যে দীপ্ত ঝিলিক দেখেছিলাম তার প্রিয়তম স্বামীর কাছে লন্ডনে যাবার খবর শুনে, তাই অনুপ্রেরণা লেখার এই অর্বাচীন কিছু কথা...)
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ সকাল ৮:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




