চট্টগ্রামে মড়ক লেগেছে কড়ই গাছে আর তাই শুকিয়ে শুকিয়ে মরে যাচ্ছে শত শত বর্ষের স্বাক্ষি বিশাল ব্যাসের গাছগুলো। খুবই শংকার কথা। শংকা নিয়েই থাকতে থাকতে ইতিহাসের অবশেষ হয়ে থাকবে শুকনো ছালবাকড় নিয়ে মূল্যবান কাঠের বিপুল সম্ভার। আমরা বিরাণ মাঠে শুকনো ডালের চারু চিত্রন দেখে হয়তো ডিজি ক্যামেরায় এক মনোরম দৃশ্য ভেবে ধারন করে নেব।
তেমনি আরও ভয়ংকর মড়ক লেগেছে আমাদের এই প্রিয় ব্লগে। ফুরিয়ে যাচ্ছে এর বিগত দেড় বছরের মাধুর্য আর স্বল্পকালীন আবেগ ছড়ানো কৃতিত্বময় ভার্চুয়াল ঐতিহ্য। সবচেয়ে ভয়কর ল্যনীয় এবং চিন্তার বিষয় হলো এই পরাবাস্তবে
ভেরিয়েশনের এবং ভার্সেটালিটির যে মহা সমাবেশ গুটি গুটি পায়ে হেঁটে বেড়াত , যা দেখে মুগ্ধ হয়ে পিছু নিয়েছিলাম এ পথে , তার মাঝে মঙ্গার ছাপ।
সামহয়্যার ইন এর একজন নিয়মিত লগইনচারী হয়ে তাই খুব সংক্ষেপে একটি প্রশ্ন উচ্চ স্বরে করে ফেলতে ইচ্ছে হয়- কেন?
ধর্ম নিয়ে বিতর্ক এই ব্লগের উদ্ভুতকাল থেকেই ছিল। তখন সেটার মাঝে যুক্তি থাকত। তর্ক হতো তবে তাতে তত্ব আর তথ্য থাকত। জ্ঞান সংকুচিত না হয়ে প্রসারিত হতো। সবচেয়ে বড় কথা বিভিন্ন আঙ্গিকের অনেক ব্লগার তখন নিয়িমিত লিখত বলেই বিষয় প্রাচুর্যে ব্লগ ভরপুর থাকত। তাই সব ধরনের পথ থাকত ধূলো কাদা মুক্ত । যে যে পথে হাঁটতে চাইত খালি পায়েই নির্ভাবনায় হেঁটে যেত। রোদে ফোসকা পড়লেও পথের পাশে কোন শান্ত সুন্দর কবিতার জলে বা রম্য রসে পা ডুবিয়ে জ্বালা কমত।
কিন্তু আজ তারা ম্রিয়মান , ম্রিয়মান সেই সব লেখার ভিন্নতা এখানে। পথে , সব পথে একই ধরনের কাদা আর ধূলো। অসহ্য। অনেক অনেক ব্লগার বেড়েছে , তার মাঝে অনেকেই নান্দনিক লেখার চেষ্টা করেছে , অথচ ঘুরে ফিরে আজাইরা বিষয় কিছু হয়ে উঠেছে ঘন বনের আগাছা।
কিন্তু কেন?
একদল রাজাকার সেজে অথবা রাজাকার পূজো করে ইনকিলাব পত্রিকা মার্কা ব্লগ গড়ার মানসে উঠে পড়ে লেগেছে আরেক দল রাজাকার চুদি টাইপ নামে এসে রাজাকার নিধন নামক মহান কর্ম টি করার মানসে প্রকৃত পে সেই তথাকথি রাজনৈতিক স্টাইল প্রদর্শনে গালি টাইপ হয়ে প্রকারান্তরে খালি দূর্বলতাই প্রকাশ করে চলেছে।
বিষয়ের এতই অভাব হয়ে পড়েছে কেবলই দেখা যাচ্ছে কে কার বিরুদ্ধে কত সুন্দর করে বিরূপ সমালোচনায় পাওে হতে লিপ্ত। চলছেই। ...শুকিয়ে ছালবাকড় ওয়ালা কাষ্ঠ হয়ে উঠছে একটি সচল অসাধারণ ব্লগ ধীরে ধীরে। ...কষ্ট হয়। কারণ , ঐ যে দেখেছি এর মধুর সুন্দর কাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







