somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অব্যবহৃত কর্মক্ষম পেসমেকার দান

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উন্নত দেশগুলি পেসমেকার ব্যবহারকারীর মৃত্যুর পর অব্যবহৃত কর্মক্ষম পেসমেকারগুলি উন্নয়নশীল দেশের দরিদ্র মানুষকে পুনঃব্যবহারের জন্য দান করার উদ্যোগ গ্রহণ করছে। এতে পেসমেকার ক্রয় করার ক্ষমতা যাদের নেই তাদের জন্য সুবিধা হবে। শুধু প্রয়োজনীয় যোগাযোগ ও সকলের আন্তরিক প্রচেষ্টা থাকলেই বাঁচতে পারে আমাদের দেশের অনেক দরিদ্র রোগীর জীবন।

পেসমেকার- ১৯৫৮ সালে হৃদস্পন্দনের শব্দ শোনার জন্য কম্পনযন্ত্র বানাতে গিয়ে পেসমেকার আবিষ্কার করে বসেন যুক্তরাষ্ট্রের উইলসন গ্রেটব্যাচ। তবে ১৯৬০ সালে প্রথম মানুষের শরীরে পেসমেকার স্থাপন করা হয়। ওই রোগী বেঁচেছিলেন ১৮ মাস। পেসমেকার হলো একটি বিশেষ ধরনের যন্ত্র, যার মাধ্যমে হৃৎপিন্ডের স্পন্দন কমে গেলে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়। একজন সুস্থ মানুষের হৃৎপিন্ডের স্বাভাবিক স্পন্দনের গতি প্রতি মিনিটে ৬০ থেকে ৯০ বার। হৃৎপিন্ডের বিভিন্ন রোগের কারণে এ গতি কমে যেতে পারে। এর ফলে মাথা ঝিম ঝিম করা, মাথা ঘোরানো, চোখে সরষে ফুল দেখা, বুক ধড়ফড় করা, দুর্বলতা হওয়া, হঠাৎ পড়ে যাওয়া, অজ্ঞান হওয়া বা সিনকোপ হতে পারে।

পেসমেকার কখন প্রয়োজন হয়- হৃৎপিন্ডের গতি যেসব কারণে কমে যায় তার মধ্যে অন্যতম হলো সিক সাইনাস সিনড্রোম এবং ডিজেনারেটিভ কমপ্লিট হার্ট ব্লক। এ ছাড়া ইসকেমিক হার্ট ডিজিজ, হার্টে অপারেশন, জন্মগত ত্রুটি, হার্টে প্রদাহ ইত্যাদি কারণে হৃৎপিন্ডের স্পন্দন অস্বাভাবিক কমে যেতে পারে। এ সকল ক্ষেত্রে আর্টিফিসিয়াল পেসমেকারের প্রয়োজন হতে পারে। কিন্তু এই ডিভাইসটি বুঝে কিভাবে যে হৃদস্পন্দন বাড়ছে নাকি কমেছে? আসলে এর ভিতরে একটা সফটওয়্যার ইনস্টল করা থাকে যার মাঝে স্বাভাবিক হার্টবিট রেট দেয়া থাকে। এর কম-বেশি হলেই সে নিজে থেকেই কাজ করা শুরু করে। এটি সাধারণত চুপচাপ বসে থাকে, যখনই এর প্রয়োজন হয়, ঠিক তখনি এটা কাজ করে।

পেসমেকারের সুবিধা-আর্টিফিসিয়াল পেসমেকার হৃদরোগ সম্পূর্ণ নিরাময় করে না। এটা ধীরগতিসম্পন্ন হৃদস্পন্দনকে স্বাভাবিক করতে পারে কিন্তু মূল কারণকে স্বাভাবিক করতে পারে না। এটা হৃৎপিন্ডকে বহু বছরের জন্য রক্ত পাম্প করার ক্ষমতা দিয়ে থাকে। ফলে রোগীর জীবনযাপনের মান উন্নত হয়। রোগী তার কাজ করার ক্ষমতা ফিরে পায়, মানসিক প্রশান্তি ও নিজেকে অনেকটা নিরাপদ মনে করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×