somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রদীপ হালদার
আমি জাতিস্মর। সপ্তমবার মানব জন্ম। অষ্টমবার মানব জন্ম নিয়ে আবার পৃথিবীর বুকে ফিরবো। সীতারাম নন্দী(১ম), কৃষ্ণকান্ত নন্দী(২য়),কাশিমবাজার রাজা কৃষ্ণনাথ রায়(৩য়),বিজয়কৃষ্ণদুলাল পাল(৪র্থ),হরিদাস মুখার্জী(৫ম),রমেশ সাহা(৬ষ্ঠ),প্রদীপ হালদার(৭ম)।

আত্মা।

০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মা
------

আত্মা কি আদৌ আছে? যদি থাকে তাহলে কি হবে ?

"বাসাংসি জীর্ণানি যথা বিহায়
নবানি গৃহ্নাতি নরঃ অপরাণি।
তথা শরীরাণি বিহায় জীর্ণানি
অন্যানি সংযাতি নবানি দেহী।"

সংস্কৃত শ্লোক। বাংলায় অনুবাদ করলে কি হয়-

মানুষ যেমনভাবে জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে ,আত্মাও তেমনভাবে জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে।

আমার প্রশ্ন নতুন দেহ কি? সবাইকে প্রশ্ন করুন। একই উত্তর পাবেন- শিশু হয়ে জন্ম নেবে।

অথচ এই শ্লোকে শিশু হয়ে জন্ম নেবার কথা বলা নেই। বলা আছে অন্য নতুন দেহ ধারণ করে। নতুন দেহের অর্থ কি শিশু হয়ে জন্ম নেওয়া? একটু ভাবুন।

এবার আমি বলছি। এটা একটা তুলনামূলক শ্লোক। মানুষ যেমনভাবে পোষাক বদলায়,আত্মাও তেমনভাবে দেহ বা শরীরটাকে বদলায়।

এবার আমি আপনাকে প্রশ্ন করছি- আপনি পোষাক পরিধান করে আছেন। মনে করুন এবার আপনি পোষাক বদলাবেন। তাহলে পোষাক ত্যাগ করে আপনি কি অনেক্ষণ ধরে উলঙ্গ হয়ে থাকবেন? থাকবেন না। সঙ্গে সঙ্গে পোষাক পরিধান করবেন। আচ্ছা পোষাক পরিধানের জন্য কি দোকানে যাবেন নাকি যেখানে পোষাক পরিত্যাগ করবেন, সেখানে থেকে পোষাক পরিধান করবেন। তাহলে নতুন পোষাক কাছে থাকবে। আর পোষাক পরিবর্তন করে সঙ্গে সঙ্গে পোষাক পরিধান করবেন। আমি ঠিক বলছি তো? আচ্ছা, আপনি কি আপনার শরীরের আকার অনুযায়ী পোষাক পরিধান করবেন,নাকি ছোট্ট শিশুর আকারের পোষাক পরিধান করবেন। আপনি আপনার শরীরের আকার অনুযায়ী পোষাকই পরিধান করবেন। ছোট্ট শিশুর পোষাক কিংবা আপনার চেয়ে আকারে বড় এমন মানুষের পোষাক পরিধান করবেন না। ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক।
আবার আমি আপনাকে বলছি, মনে করুন, আপনি এখনই পোষাক বদলাবেন। তাহলে পোষাক বদলানোর আগে আপনার যে আকার ছিল, আর নতুন পোষাক পরিধানের পর কি আপনার শরীরের আকারের পরিবর্তন হবে? ঠিক করে বলুন। শরীরের আকারের কোন পরিবর্তন হবে না। তাহলে ছোট্ট শিশু তার পোষাক পরিবর্তন করে বয়স্ক ব্যক্তি হবে না, আবার বয়স্ক ব্যক্তি তার পোষাক পরিবর্তন করে ছোট্ট শিশুর আকার নেবে না। ঠিক বলছি তো? তাহলে একথা ঠিক যে শরীরের পোষাক পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরের আকারের কোন পরিবর্তন হয় না। আপনি কি আমার সাথে একমত? আবার ভেবে বলুন। কৃষ্ণকে আমি এখন পাবো না। আপনি আমার সাথে একমত।

এবার আত্মা আর শরীরের কথা ভাবুন। আত্মার পোষাক হলো শরীর। শরীর জীর্ণ হলে আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করে অন্য নতুন শরীর ধারণ করবে। মনে করুন পাঁচ বছরের শিশু এবং চল্লিশ বছরের ব্যক্তি,উভয়ের ক্ষেত্রে তাদের আত্মা পুরোনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করবে। তাহলে নতুন শরীরটা কেমন হবে? এখানে মৃত্যু হলো পোষাক বা শরীর বদলানো। তাহলে পাঁচ বছরের শিশু মৃত্যুর পরে পাঁচ বছরের শিশুর আকার ধারণ করবে। আবার চল্লিশ বছরের ব্যক্তি মৃত্যুর পরে চল্লিশ বছরের ব্যক্তির আকার ধারণ করবে। তাইতো? না। না,কেন? মৃত্যুর পরে শিশু হয়ে জন্ম নেবে। শিশু? কিন্তু কেন? তাহলে বলতে চাইছেন,মৃত্যুর পরে আত্মা অন্য বাড়িতে যাবে এবং শিশু হয়ে জন্ম নেবে। আচ্ছা, তার মানে হলো, আপনি যখন পোষাক পরিত্যাগ করে নতুন পোষাক পরিধান করবেন,তখন আপনি পোষাক পরিত্যাগ করে দোকানে যাবেন? তাই তো? না। না, কেন? আসলে আমি যেখানে পোষাক পরিত্যাগ করবো,সেখানেই পোষাক পরিধান করবো।
তাহলে আত্মা যখন শরীর ত্যাগ করবে, তখন আত্মা নতুন শরীর বা পোষাক ধারণের জন্য বাইরে যাবে কেন? ঠিক বলছি তো?।
আত্মাও নতুন দেহ ধারণের জন্য বাইরে যাবে না। আবার শিশু হয়ে জন্ম নেবে না।
পোষাক পরিবর্তনের সাথে সাথে আপনার আকার যেমন অক্ষত থাকে। তেমনভাবে আত্মা যখন যে আকারের শরীর(পোষাক) পরিত্যাগ করবে, সেই আকারের অন্য নতুন শরীর(পোষাক) ধারণ করবে।

তাহলে সবার প্রশ্ন- এই নতুন শরীরটা কি? এই নতুন শরীর বা দেহ হলো ভূত। ভূতের আস্তিত্ব আছে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×