
মা, বড় হয়ে সবাই প্রশ্ন করবে আমাকে
আমি কেন যাই নি মা, তোমার মৃত্যুতে।
মা, কি ঘটেছিল ত্রিবেণীতে
সেই ঘটনা কেউ জানবে না, সেদিন যারা থাকবে পৃথিবীতে।
কেন প্রদীপ আসে নি তার মায়ের মৃত্যুতে
সবাই আমাকে মা, ঘৃণা করবে।
মা, আজকের কথা কেউ পারবে না জানতে
তাই মা, সব কথা সহ্য করতে হবে, নীরবে আমাকে।
মা, শিব কখনো মিথ্যা কথা বলে না পৃথিবীতে
শিবের কথা সব সময় সত্য এই মহান জগতে।
তাই মা, তোমাকে যা যা বলেছি, সবই ঘটবে
আমি ভুলে গেলে, মনে করে নিতে পারবো শিব সাধনাতে।
মা, আমার জীবনের শেষে
ভগবান শিব ছাড়া কেউ থাকবে না কাছে।
তবু বলে রাখি মা, তোমাকে
আমি আসি নি পৃথিবীতে এক টুকরো জমি কিনতে।
মা, আমি আসি নি একটা রাজপ্রাসাদ বানাতে
আমি আসি নি অন্যের জমি কেড়ে নিতে।
মা, আমি আসি নি পৃথিবীর বুকে থাকতে
মা, আমি আসি নি সবার সবকিছু কেড়ে নিতে।
মা, আমি এসেছি, আমার রাজবাড়িতে, এক টুকরো মাটি খুঁড়ে
মহারাজা মণীন্দ্র চন্দ্র নন্দীর দেহটাকে তুলতে।
মা, মণীন্দ্রই দাহ করেছিল আমার স্ত্রী স্বর্ণময়ীকে
সেই মণীন্দ্রর সৎকার হয় নি রাজবাড়িতে।
মা, আমার সব সঞ্চয় থাকবে ব্যাঙ্কে
তুমি চাইলে, তুলে দেবো তোমার হাতে।
তুমি মা ঊর্মিলা, প্রদীপের দর্শন পাবে
তুমি মা, তুমিই তো সত্য পৃথিবীতে।
তুমি আমার মূর্খ মা ঊর্মিলা, গর্বে বুক ভরে যায়
তোমার জন্যে প্রদীপ জ্বলে কালিম্পঙে সন্ধ্যেবেলায়।


সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৯ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



