
বাবা প্রদীপ, এক থাকলে, ভালো-মন্দ খাওয়া যায় না
তাই আলাদা হতে হয়, নইলে উন্নতি হয় না।
মা, মা, কেমন করে আলাদা হতে হয়
বুঝিয়ে বলো না একবার আমায়।
মা, এক থাকলে, ভালো কিছু খেতে পারবো না
মা, আলাদা হলে, খেতে পারবো কেমন করে, বলো মা।
বাবা প্রদীপ, সবাই এক থাকলে, তুমি লুকিয়ে খেতে পারবে না
তাই আলাদা হতে হয়, তখন কেউ তোমাকে দেখতে পাবে না।
মা, কেমন করে, একবার বুঝিয়ে বলো আমায়
মা, আলাদা কেমন করে হতে হয়।
বাবা প্রদীপ, যখন আমরা কথা বলি না
কিংবা যখন আমরা কোন কিছু খাই না।
তখন আমাদের ঠোঁট দুটি একসাথে থাকে
না খেলে কিংবা কথা না বললে।
বাবা প্রদীপ, ঠোঁট দুটি একসাথে থাকলে
তুমি আর পারবে না খেতে কিংবা কথা বলতে।
তুমি আর কতক্ষণ ঠোঁট দুটিকে
একসাথে চেপে রাখবে।
সুযোগ পেলে
ঠোঁট দুটি আলাদা হয়ে যাবে।
মা, কখন ঠোঁট দুটি আলাদা হয়
মা, একবার বলো আমায়।
বাবা প্রদীপ, যখন তোমার মুখের সামনে
ভালো খাবার দেখতে পাবে।
তখন তোমার ঠোঁট দুটি একসাথে না থেকে
আলাদা হতে চাইবে।
ঠোঁট দুটি যখনই আলাদা হয়
তখনই ঠোঁটের মাঝে ফাঁক হয়।
আর তখন মুখে খাবার ঢুকে যায়
খাবার পেয়ে মুখের কতো আনন্দ হয়।
বাবা প্রদীপ, যখন কেউ আলাদা হবে
তখন তার ক্ষুধা বাড়বে।
আলাদা না হলে
ক্ষুধা এক থাকবে।
বাবা প্রদীপ, যখন খেতে পাবে না, তখন এক বলা হয়
যখন তুমি আলাদা কিংবা বিপরীত, তখন খেতে পাবে, একে উন্নতি কয়।

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




