সবকিছু মিলিয়ে দেশ কি অবস্থায় আছে সেটা নতুন করে বলার কিছু নাই।
এই পরিস্থিতি উত্তরণের কোন আশায় আমি দেখছি না। গৃহযুদ্ধ শুরু হয়ে গেছেই মনে হচ্ছে। আওয়ামীলীগ কোনভাবে বিএনপি-জামায়াত পাইলে কুপাইতেছে আর বিএনপি-জামায়াত আওয়ামী পাইলে কুপাইতেছে।
তবে ভাগ্য এখনো সহায় যে অস্ত্র হাতে বিরোধীদল এখনো মাঠে নামে নাই।
স্বশস্ত্র আন্দোলন যদি শুরু হয় তাহলে দেশের বারোটা বাজবে তাতে কোন সন্দেহ নাই।
"আর্মড রেভ্যুলেশন হলে দেশের অবস্থা ৭১ এর চেয়ে খারাপ হয়ে যাবে যা রিকোভার করতে আমাদের আরো ৫০ বছর লাগবে।
আমার সুবিবেচনায় একটা জিনিসই আসলো।
একজন মানুষের হাতে এসব। উনি চাইলে মুহুর্তেই এইসব অশান্তি দূর করে দেশে সুশীতল হাওয়া বয়ে দিতে পারে।
তিনি হলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উনি প্রধানমন্ত্রী পদ থেকে আজ পদত্যাগ করলে কাল দেশের অবস্থা শান্ত হয়ে যাবে।
আপনি বলতে পারেন সংবিধানানুযায়ী উনি ক্ষমতায় থাকতে পারে, আপনার জন্য উত্তর - সংবিধানের জন্য দেশ নয়, দেশের জন্য সংবিধান। যেখানে দেশ নাজুক অবস্থায় সেখানে সংবিধান খুবই নগণ্য।
আপনি বলতে পারেন উনি প্রধানমন্ত্রী থাকলে বিরোধীদলের সমস্যা কি??- অবশ্যই সমস্যা। আপনি অন্য কোন মহল্লার সাথে ফুটবল ম্যাচ নিলে তাদের অধিনায়ককে রেফারী হিসেবে কি কখনো মানবেন?? বিপক্ষ দলের অধিনায়ককে রেফারী মানার মত মানসিকতা কারো নেই।
বুঝেন এই বার একটা সামান্য ফুটবল ম্যাচে বিপক্ষ দলের অধিনায়কের ভরসা করতে পারছেন না এখন বিরোধী দল জাতীয় নির্বাচনের মত গুরুত্বপূর্ণ ম্যাচে শেখ হাসিনাকে কিভাবে রেফারী মানবে???
শুধু বিএনপি-জামায়াত বিরোধীতা করলে বুঝতাম ওদের অন্যায় আবদার। কিন্তু না, দেশে যত গুলো দল আছে তার ৯৫% দলই চাই প্রধানমন্ত্রীর পদত্যাগ।
তাই প্রধানমন্ত্রীর প্রতি আমার আহ্বান "আপনি পদত্যাগ করে দেশের এবং দেশের মানুষের উপকার করেন। মুক্তি দিন সবাইকে। এইবার ভোট না দিলেও এর পরেরবার আপনি ভোট পাবেন শিওর।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



