somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অর্থহীন বাক্যব্যয়

২৩ শে আগস্ট, ২০০৯ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ব্লগে কিছু লেখা হয় না। লেখালেখির উৎসাহ কাজ করে না এখন আর। কি লিখবো, কি নিয়ে লিখবো ভাবতে বসলেই ক্লান্ত লাগে।

অবশ্য এখন শুধু লেখা নয়, কোনো কিছুতেই উৎসাহ পাই না। খুব ক্লান্ত বোধ করি সবকিছু নিয়েই। সকালে ঘুম থেকে উঠতে, ক্লাস করতে যেতে, ক্লাস লেকচার শুনতে...কিংবা, যে প্রাচ্যনাট এ খুব উৎসাহ নিয়ে যাওয়া হচ্ছিলো, সেখানেও এখন যেতে হবে ভাবলেই ক্লান্ত বোধ করি। ...কারো সঙ্গে কিছু একটা নিয়ে কথা বলতে হবে, কোনো কারণে কারো সাথে যোগাযোগ করতে হবে সেটাও ভাবতে ইচ্ছে করে না......

প্রাচ্যনাট এ একটা ইনহাউজ প্রোডাকশনের কাজ করার কথা। স্ক্রিপ্ট লিখে দুই চরিত্র-কে দিয়েও দিয়েছি, গত ক'দিন যাবৎ একেবারেই উৎসাহ পাচ্ছি না কাজটা করার। দুইজনের সাথে যোগাযোগ করে যে রিহার্সালের জন্য শিডিউল করবো, সেটাও ইচ্ছে হয় না......ইচ্ছে হলেও উৎসাহী হয়ে ফোন দেয়ার কাজটা করা হয় না।

ফোর্থ ইয়ারের ক্লাস শুরু হয়েছে সপ্তাহখানেক হলো। সেকন্ড ইয়ার আর থার্ড ইয়ারে যাচ্ছেতাই সময় কাটানোর পর এবার মনে মনে কঠিন প্রতিজ্ঞা করেছি ফোর্থ ইয়ারে নিয়মিত ক্লাস করবো আর সিরিয়াসলি পড়াশোনা করবো। ক্লাস করতে গিয়ে প্রতিদিন অর্থহীন বসে থাকি আর বিরক্ত হই। টিচাররা নিজের গরজ বুঝে চলতে গিয়ে ক্লাস নিতে আসে না। ক্লাস করার উৎসাহটাও দমে গেছে ইতিমধ্যেই।

ভালো লাগার কাজ ছবি তোলা। সেইটাও হয় না এখন। উৎসাহ এখনো আছে, বরং ক্রমবর্ধ্মান, অথচ ক্যামেরা নষ্ট। এতদিন ডিজিটাল ক্যামেরায় ছবি তুলতাম। এখন হাত পেকেছে। একটা ডিএসএলআর এর প্রয়োজনীয়তা অনুভব করি। কিন্তু কাজ-কর্ম নাই, টাকা-পয়সা নাই, তাই ক্যামেরা কেনাও সম্ভব না। ডিজিটাল ক্যামেরাও নষ্ট। তাই ছবি তোলাও বন্ধ।

ভালো লাগে না আজকাল কিছু। খুব কষ্ট করে ক্লাসে যাই, ক্লাস শেষে বাসায় চলে আসি। মিউজিক স্কুলে যেদিন ক্লাস থাকে সেদিন তবু একটু ভালো থাকি...কিন্তু তারপর আবারো ক্লাস শেষে মুখ লুকিয়ে বাসায় ফিরে আসা। কোথাও যেতে ভালো লাগে না......কারো সাথে মিশতেও না......

প্রচন্ড হতাশ হয়ে যাচ্ছি কিংবা গেছি- সবকিছু নিয়ে...নিজেকে নিয়ে.........হয় না...হয় না......আমার হয় না......আমাকে দিয়ে হয় না.........আমি প্রচন্ড রকম অযোগ্য একটা মানুষ.........পৃথিবীর প্রতিযোগিতার মাঠে আমার টিকে থাকার কোনোই যোগ্যতা নেই.........

অনেক কথা লিখে ফেললাম......বিরক্ত করলাম কি??...দুঃখিত...সবাই ভালো থাকবেন......
২০টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ২১ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:৩০

আল্লাহ তাআলার অনুপম উপমা: কুরআনে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

অন্তর্জাল থেকে নেওয়া।

যখন আরব জাতির সাহিত্যিক প্রতিভা তার চরম শিখরে পৌঁছেছিল, যখন কবিতা ছিল তাদের হৃদয়ের স্পন্দন, আবেগের প্রকাশ এবং... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন লেখা একটি বিষন্ন কবিতা

লিখেছেন সামিয়া, ২১ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:১৪




বিষন্ন বিকেলে একা বসে থাকি রোজ,
ঈদের হুলস্থুল পাশ দিয়ে চলে যায়।
সুখের কাছে যেতে চাওয়া মন
কোনো রাস্তা খোলা নেই।

মুখে বলিনি প্রতিদিন কত কথা,
কিন্তু চোখে তাকালেতো কেউ বুঝতে,
এই ছোট্ট... ...বাকিটুকু পড়ুন

×