বাচ্চাগুলো কী শিখছে??...
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুই-একদিন আগে বিকাল বেলা অলস সময় কাটাচ্ছিলাম এক বড় ভাই এর বাসায়। কোনো কাজ করার না পেয়ে টিভি ছেড়ে বসে ছিলাম। দাদা চ্যানেল ঘোরাতে ঘোরাতে 'চ্যানেল ওয়ান' এর এক 'বাচ্চাদের প্রোগ্রাম' দেখে একটু থামলো। অনুষ্ঠানের নাম 'গোল্লাছুট'। গোল্লাছুট এর কিশোরী হোস্ট আমাদের নিয়ে গেলো চিড়িয়াখানায়। সেখানে 'টার্কি' পাখি কে দেখিয়ে স্ক্রিনের একপাশে ছোট্ট করে লিখে দেয়া হলো তিতির পাখি! তিতির পাখি'টা কী, কোন প্রজাতির, দেশি না বিদেশি, কী খায়, কী করে কোনো কিছুর সাথেই 'ক্ষুদে বন্ধু'দের পরিচয় করিয়ে দেয়ার প্রয়োজন মনে করলো না 'অনুষ্ঠান কর্তৃপক্ষ'। ...
এইটুকু হলেও না হয় ব্যাপারটা মাথায় এভাবে জাল বিস্তার করতো না। তারপর যা দেখালো তাতে আমি আমোদিত হবার পরিবর্তে শঙ্কিত হলাম সেই বাচ্চাগুলোরকথা চিন্তা করে যারা এই অনুষ্ঠানটা দেখছে। কিশোরী উপস্থাপিকা'কে দিয়ে বলানো হলো, '' আমাদের তো খেলা-ধুলো করার জন্য ফাঁকা মাঠ নেই, তাই কী আর করা! চলো চার দেয়ালের ভেতরেই যাই! সেখানে বসে ভিডিও গেম খেলি!'......তিন কি চার বছরের একটা বাচ্চা একটা 'ওয়ার গেম' এর সাথে সবাইকে পরিচিত করিয়ে দিলো। একদল সৈন্য কীভাবে একটা এলাকাকে বিধ্বস্ত করবে সেটা নিয়েই গেম। গেমটা দেখেই মনে হলো 'আমেরিকা-ইসরাইল' যুদ্ধের একটা আবহ তৈরি করা হয়েছে।
অনুষ্ঠানটা দেখতে দেখতেই ভাবতে শুরু করেছিলাম, এখনো ভাবছি, বাচ্চাদের অনুষ্ঠানগুলোতে এসব কী শেখানো হচ্ছে???... বাচ্চাদের অনুষ্ঠানের নামে এগুলো কী-ই বা তৈরি হচ্ছে???...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন