দুই পাগলের ঝগড়া
২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
দুই পাগলে গাছের নিচে
করছে বাড়াবাড়ি
হায়! হায়! হায়! করছে একজন
আরেকজন আহাজারী।
এমন সময় ফটাশ করে
দিল গালে চড়
শব্দ হওয়ায় আরেক পাগল
পেল ভীষণ ডর।
ডরের চোটে বলছে পাগল,
এমন করলি কেন
এটম বোমার মতই গালে
শব্দ হলো যেন!
পাগল তখন চড় বসিয়ে
হি হি করে হাসছে
মশার রক্তে ডান হাতটা
রক্ত লালে ভাসছে।
গর্ব করে বলছে পাগল
যুদ্ধ করে মারলাম
মশা মারতে কামান নয়রে
এটম বোমা ছাড়লাম।
নারী, পুরুষ কোন জাতি সে,
কোন কারণে মারলি?
ছোট্ট একটা মশা মারতে
এটম বোমা ছাড়লি!
নারী হলো দুর্বল জাতি
নারী কি আর মারি
পুরুষ মশা মোদের শত্রু
এইটা কেমনে ছাড়ি?
পুরুষ মশাই মারবি কেন
ওর তো সংসার আছে
ওর রোজগারেই বউ-বাচ্চারা
খেয়ে পরে বাঁচে?
বাপ, মা ছাড়া এতিম মশা
কি করে সব খাবে,
হঠাৎ করে মশার মায়ে
কোথায় খাবার পাবে?
জলদি যা তুই মশার ঘরে
জোড় হাত করে বল
এখন থেকে আমিই দেব
ভাত, কাপড় আর জল।
কেমন কথা বললি ওরে
ভীষণ যুদ্ধ হলে
হাত-পা ধরে মাপ চায় কেহ
যুদ্ধে সৈনিক ম’লে?
অতো বুঝি না, বিনা কারণে
মারলি কেন ওকে?
ওই মশাটার সংসারের ভার
নিতেই হবে তোকে।
সেগুন বাগিচা
২৭/১১/২০১৭ইং
সময় ঃ বিকাল ৩ টা ৫০ মিঃ
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন