হিন্দু বাড়ি নামায
২৮ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
শিষ্যসহ মওলানা সাব
গেলেন হিন্দু বাড়ি
নামায ওয়াক্ত পার হয়ে যায়
করছেন তাড়াতাড়ি।
বললেন তিনি বিনয় করে,
একটু জায়গা দিলে
নামায পড়বো এক জামাতে
শিষ্যের সাথে মিলে।
কথা শুনে হিন্দু মশায়
কপালে তুললেন চোখ
দেবদেবীদের স্মরণ করে
গিলছেন শুধু ঢোক।
বললেন তিনি মলিন মুখে,
কথা একখান তবে-
হিন্দু বাড়ি নামায পড়লে
নামায শুদ্ধ হবে?
কথা শুনে মওলানা কয়,
কি আর বলবো ভাই
তাহলে কি হিন্দু বাড়ি
আল্লাহ, খোদা নাই?
সবার যিনি সৃষ্টি কর্তা
সবখানেতে থাকেন
যেখান থেকে ডাকেন না ক্যান
সাড়া দিয়ে থাকেন।
আল্লাহ যদি বেছে বেছে
মুসলিম বাড়ি থাকতো
তাহলে কি অন্য ধর্ম
এই দুনিয়ায় রাখতো?
কথা শুনে হিন্দু মশাই
বললেন হেসে হেসে,
এমন মানুষ থাকতো যদি
সকল দেশে দেশে।
তাহলে কি ধর্ম নিয়ে
দ্বন্দ ফ্যাসাদ হয়
শান্তি সুখে থাকতো সবাই
সারা বিশ্বময়।
ছবি ঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন