অন্ধের দুগ্ধ ভোজন
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
দুই কানাতে ভিক্ষা করে
গাঁয়ে গাঁয়ে ঘুরে
গান গেয়ে যায় বাড়ি বাড়ি
অতি করুণ সুরে।
একজন হলো জন্ম অন্ধ
অন্য জনে আধা
জন্ম অন্ধ চেনে না তো
কালো কিংবা সাদা।
সেদিন তারা দাওয়াত খেতে
গিয়ে কাজির বাড়ি
জন্ম অন্ধ খাবার নিয়ে
করছে বাড়াবাড়ি।
কোন খাবারটা কেমন দেখতে
জিজ্ঞেস করছে শুধু
মাছের সাথে মাংস ছিল
সাথে ছিল কদু।
খাবার শেষে থালা ভরে
দিলো গরুর দুধ
জন্ম অন্ধ প্লেট হাতে
করছে যে খুঁত খুঁত।
‘এইটা আবার কি দিল রে
লাগছে না তো হাতে’
অর্ধ কানা বলল হেসে,
‘দুধ দিয়েছে পাতে’।
দুধটা আবার দেখতে কেমন?
জন্ম অন্ধ কয়
বলছে আধা, ‘সাদা সাদা
অন্য কিছু নয়’।
‘সাদা আবার কেমন জিনিস
বুঝিয়ে দে না মোরে’
অর্ধ কানা সাদা বুঝাতে
পড়ল বিষম ঘোরে।
‘বকের মত দেখতে সাদা’
বলল কানা যেই
‘বকটা আবার দেখতে কেমন’?
বলল নিমেষেই।
অর্ধ কানার হাতের লাঠি
অন্ধের হাতে দিয়ে
‘বকের চেহারা এমন বাঁকা’,
বলল কাছে গিয়ে।
বাঁকা লাঠি হাতে নিয়ে
জন্ম অন্ধ কয়,
‘এতক্ষণে বুঝতে পেলাম
সাদাও বাঁকা হয়’।
‘জন্মের পরে সাদা চেহারা
কত দিন যে খুঁজলাম
এত দিন পর লাঠি ধরে
সেই চেহারা বুঝলাম’!!
ছবিঃ গুগল
রিপোষ্ট
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন