ওড়ংয়ের ডাল
১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
আগের মত হয় না এখন
ওড়ংয়ের ডাল খাওয়া
সেই জন্য তো ডালের মাঝে
স্বাদ যায় না পাওয়া।
আগের দিনে মা চাচীরা
এক ওড়ং ডাল দিলে
সেই ডালেতে তিন থালা ভাত
খেতাম তিনজন মিলে।
হাপুরহুপুর ডাল খেতাম ভাই
হায়রে একি স্বাদ!
এমন খাবার খায়নি যারা
জীবনটাই বরবাদ!!
এখন তো ভাই সাত চামচ ডাল
এক প্লেটে দিলে
ওড়ং সমান হয় না তাতেও
সবগুলো ডাল মিলে।
ওড়ং তো ভাই আর কিছু নয়
পাকা নারকেলের মালা
লোহা পুড়ে ছিদ্রি করতো
মা, চাচী বা খালা।
সেই ছিদ্রিতে বুড়ো চাচারা
লাগিয়ে দিত বাঁশ
ওড়ং ছাড়া খাওয়া হতো না
হায়রে সর্বনাশ।
ওড়ং পেলে নব বধুরাও
অনেক খুশি হতো
বাপের বাড়ির ওড়ং যেন
মোহর পাওয়ার মত।
নারকেল মালা, বাঁশের নাকর
তুচ্ছ মূল্য যার
সেই সময়ে এটাই ছিল
শ্রেষ্ঠ উপহার।
বর্তমানে ওড়ং কথাটি
হারিয়ে যাচ্ছে ভাই
দামী দামী চামচের ঠেলায়
ওড়ংয়ের মূল্য নাই।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

-
একটি অসমাপ্ত প্রেমের গল্প শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে...
...বাকিটুকু পড়ুন
আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন