করোনায় রিক্সাওয়ালার ঠ্যাটামো
২১ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোঃ শহীদুল ইসলাম প্রামানিক
বিশ্ব জুড়ে করোনা ভাইরাস
বাঁচো কিংবা মরো
প্রাণঘাতি ওই ভাইরাস নিয়ে
দুর্নীতি তারপরো।
মরণ ভয়ে কাঁপছে সবাই
কাঁপছে ভয়ে ডাক্তার
এর মাঝেতেও ঘুষখোরেরা
ছাড়ছেনাকো ভাগ তার।
সন্ত্রাসীদের পাল্লায় পরে
মরছে কত লোক--
কথা শুনে রিক্সাওয়ালা
গিলছে শুধু ঢোক।
বলল হেসে হাত নাড়িয়ে
সত্য বলে যাই
করোনা ভাইরাস যতই আসুক
মোদের চিন্তা নাই।
গতর খাটিয়ে রোজগার করি
দুর্নীতি নাই কাছে
বাসি পঁচা যা কিছু খাই
হালাল রুজি আছে।
কাঠফাটা ওই রোদের মাঝে
ঝরিয়ে দেহের ঘাম
করোনা ভাইরাস ঢুকেই বলে,
রাম! রাম!! রাম!!! রাম!!!!
কার দেহেরে ঢুকে পরেছি
এন্টিবডি ভরা
ঢুকতে গিয়েই টুটির ভিতর
পরলাম বুঝি ধরা।
পাকস্থলিটা বড়ই গরম
টিকতে নারি আর
তাইতো ভাইরাস দেহ ছেড়ে
দৌড়ে পগার পার।
করোনাকে আর ভয় নয় রে
করোনাই পায় ভয়
রিক্সাওয়ালার এন্টিবডি
রোগ করেছে জয়।
নাদুস নুদুস বড় লোকেরা
থাকে সদাই ঘরে
এন্ডিবডি নাইরে তাদের
তাইতো তারা মরে।
কথা শুনে বললাম হেসে
এতদিন যা খুঁজলাম
গরীব কেন কম কম মরে
এতক্ষণে বুঝলাম।
সেগুন বাগিচা
রাত ১১টা
২১-০৮-২০২০
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।
এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি
বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন
গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে...
...বাকিটুকু পড়ুন