শুরু হলো চব্বিশ সাল
০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
চব্বিশের শুরুতেই
আহা কি যে ঠান্ডা
মুরগীর পেটেতে
যেন জমবে আন্ডা।
কাজ কর্ম যতো থাক
অঘোষিত হরতাল
ডুব দিলে মুখে বাজে
দাঁতে দাঁতে করতাল।
লেপ গায়ে শুয়ে বসে
সারাদিন খাটেতে
তেল নুন থাক না থাক
যায় না কেউ হাটেতে।
দূরে দৃষ্টি যায় নাকো
শিশির ভেজা কুয়োতে
আগুন জ্বেলেও শান্তি নাই
চোখ জ্বলে ধুয়োতে।
ঠক ঠক কাঁপে বুড়ো
শিশু করে কান্না
এর মাঝেও চলে কারো
খিচুড়ির রান্না।
আহা কিযে মজা লাগে
গরম গরম খিচুড়ি
আচার দিয়ে চেটে খায়
বুড়া, চ্যাংড়া কি ছুড়ি।
সুখ দুঃখ সব মিলে
বছরের শুরুটা
কেমন হবে আগামী?
কুঁচকে উঠে ভুরুটা।
ছবি ঃ আহলান
স্থান ঃ গাইবান্ধা ফিরোজা মার্কেট
সময় ঃ ১২ঃ৩০মি (০১-০১-২০২৪)
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন