ভগবানের তুষ্টি কিসে?
০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
টিকি রাখলে হয়রে হিন্দু
দাড়ি রাখলে মুসলমান
গোফ, দাড়ি নাই ক্লিন সেভে
ঘুরে বেড়ায় খ্রীষ্টান।
দাড়ি, খোপা শিখের ধর্ম
গেরুয়া পরলে বৌদ্ধ পাই
ভীল, গারো আর সাওতালদের
ধর্মের কোন চিহ্ণ নাই?
বিধাতার ভাই নাইরে আকার
মিছেই তারা আকার দেয়
পোষাক দিয়ে বিভেদ করে
জঙ্গ বেঁধে জীবন নেয়।
হায়রে মানুষ স্বার্থের লোভী
মোল্লা কিংবা পুরোহিত
স্রষ্টার সৃষ্টি ধ্বংস করে
সেই স্রষ্টারই গায় যে গীত।
জানিনা ভাই স্রষ্টা এতে
খুশি কিংবা হন বেজাড়
মায়ের সন্তান হত্যা করে
প্রশংসায় কি তুষ্টি তার?
কোন ভগবান কিসে তুষ্ট
কেমন করে জানবো ভাই
ধর্মের নামে মানব হত্যা
এইটা শুধু দেখতে পাই।
ছবি ঃ ছতিশ আচার্য
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন