ট্রেন জার্নিতে
০৪ ঠা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
গিয়াছিলাম বেঙ্গালোরে
ফিরছি ট্রেনে চড়ে
বসে আছি এসি কামরায়
বিয়াল্লিশ ঘন্টা ধরে।
সামনে বসা রাঁচির দাদা
পাশে হাওড়ার দিদি
চলছে গাড়ি অনেক জোড়ে
দেখছি গতিবিধি।
দাদায় খাচ্ছে ছাতুর নাড়ু
দিদি খাচ্ছে মুড়ি
আমরা খাচ্ছি ভেজের থালি
নাকেতে সুড়সুড়ি।
ভেতো বাঙালির খাওয়া দেখে
দিদি যেন ভাগবে
বল্লাম হেসে, মুড়ি খেয়ে
কয়দিন বসে থাকবে?
বলছে দিদি মুখ লুকিয়ে,
কি আর বলবো ভাই
হিন্দু ঘরে জন্ম নিয়েছি
খেতে পারি না তাই।
কে যে কোথায় রান্না করে
কোন বা তাহার জাত
সেই ভয়েতে ক্ষুধায় মরি
খাচ্ছি নাকো ভাত।
দাদাও দু'দিন কাটিয়ে দিল
ছাতুর মোয়া খেয়ে
দুই জনেরই কান্ড দেখে
থাকলাম শুধু চেয়ে।
ছবিঃ নিজের মোবাইল থেকে
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)
তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?
তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন