ছাত্র মানেই অগ্নিবারুদ
০৫ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছাত্র মানেই অগ্নি বারুদ
যখন তখন বিস্ফোরণ
ছাত্র মনেই বুলেট বোমায়
বুক পেতে দেয় সর্বক্ষণ।
ছাত্র মানেই বুক ফুলিয়ে
ধ্বংসের মাঝে ঊদ্ধ শির
ছাত্র মানেই তাজা রক্তে
প্রাণ ঢেলে দেয় শ্রেষ্ঠ বীর।
ছাত্র মানেই বজ্র কন্ঠ
মেঘের মতো হয় গর্জন
ছাত্র মানেই সিংহ সম
বন কাঁপানো হয় গর্জন।
ছাত্র মানেই নির্যাতনে
নোয়ায় নাকো শক্ত ঘাড়
ছাত্র মানেই দুঃসাহসে
গর্জে উঠে রক্ত তার।
ছাত্র মানেই তুফান বেগে
মিছিল চলে রাজপথে
ছাত্র মানেই প্রতিবাদী
নয়কো নত ভিন মতে।
ছাত্র মানেই কাক ডাকা ভোর
নতুন সূর্যের লাল সকাল
ছাত্র মানেই ভয় ভীতিহীন
সত্য ন্যায়ে ধরে হাল।
ছাত্র মানেই বৈষম্যহীন
নব সমাজের সংস্কার
ছাত্র মানেই উচ্চ কন্ঠ
সত্যকে দেয় নমস্কার।
ছাত্র মানেই শপথ গ্রহণ
সত্য ন্যায়ের অঙ্গীকার
ছাত্র মানেই পাহাড় ভাঙ্গা
বজ্র মুষ্ঠি ভঙ্গি তার।
ছাত্র মানেই রক্ত গরম
মরণ বরন তুচ্ছ তাই
ছাত্র মানেই সামনে গমন
পিছন ফেরার নিয়ম নাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০
কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন
ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু...
...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন