somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একাত্তরের হারানো স্মৃতি

১৪ ই আগস্ট, ২০২৫ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শহীদুল ইসলাম প্রামানিক

আমার পাশে বসা ভদ্রলোকের নাম হযরত। প্রায় আটচল্লিশ বছর পর দেখা হলো। একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সময়ে পাক সেনাদের ভয়ে আমাদের বাডিতে আশ্রয় নিয়ে ছিলেন।

উনার বাড়ি বৃহত্তর পাবনা জেলার বেলকুচি থানা এলাকায় (বর্তমান সিরাজগঞ্জ জেলা)। সেই সময় গাইবান্ধা মহকুমার (বর্তমানে গাইবান্ধা জেলা) ফুলছড়ি থানা বাজারে বর্তমান বিচারপতি খুরশীদ আলমের বাবার কাপড়ের দোকানে চাকরি করতেন (বিচারপতি খুরশীদ আলম ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার জামাতা)। নভেম্বর মাসের শেষ দিকে মুক্তিযোদ্ধারা ফুলছড়ি থানা আক্রমণ করলে পাকসেনাদের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়। গোলাগুলির মধ্যেই প্রাণ বাঁচাতে মালিক কর্মচারীসহ ৯জন এসে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। আমাদের বাড়িতে একটি কাচারি ঘর ছিল। এই কাচারি ঘরটিতে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধসহ অনেক বিপদগ্রস্ত লোক আশ্রয় নিয়েছিল। সেই সময় লোকজনকে আশ্রয় দেয়াও বিপজ্জনক ছিল। লোকজন আশ্রয় দেয়ার খবর যদি খান সেনাদের কাছে চলে যেত তাহলে আমাদের আর রক্ষা ছিল না। খান সেনাদের হাতে জ্যান্ত গুলি খেয়ে মরতো হতো। এতো বিপদ জেনেও বাবা পুরো ঘরটিই তাদেরকে থাকার জন্য দিয়ে দিয়েছিলেন।

আশ্রয় নেয়া ৯ জনের মধ্যে যারা ছিলেন তারা হলেন, ফুলছড়ি বাজারের কাপড় ব্যাবসায়ী লতিফ সরকার, জিল্লু সরকার, মাহমুদ সরকার, ছোলেমান সরকার ও হযরত আলী, বাকিদের নাম এই মুহুর্তে মনে করতে পারছি না। আশ্রয় নেয়া সবাই পাবনা জেলার লোক। তখন আমি হাইস্কুলে পড়ি। সবাই আমার চেয়ে বয়সে অনেক বড় শুধু এই ভাইটি ছিল আমার সমবয়সী। সমবয়সী হওয়ায় তার সাথে আমার বন্ধুত্বভাব গড়ে উঠে। যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন সবসময় আমার সাথেই থাকত এবং আমার সাথেই মাঠে ময়দানে খেলাধুলা করতো। দেশ স্বাধীন হওয়ার কয়েক দিন পরে দেশ স্বাভাবিক হলে উনারা আবার ফুলছড়ি বাজারে ফিরে যান।

দেশ স্বাধীন হওয়ার কয়েক বছর পরে ফুলছড়ি বাজারসহ পুরো এলাকা যমুনা নদীতে বিলীন হয়ে গেলে অনেকেই এলাকা ছাড়া হয়ে পড়েন। এই ভাইটিও পাবনা চলে যান। যে কারণে তার সাথে ইচ্ছা থাকা সত্বেও দীর্ঘ দিন যোগাযোগ করা সম্ভব হয় নাই। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে অফিস চালাকলীন সময় হঠাৎ একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন আসে। আমার কুশলাদি জিজ্ঞেস করলেও আমি তাকে চিনতে পারি না। তার নামও ভুলে গিয়েছি। পরে একাত্তর সালের কথা বলতেই সেই সময়ের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে, তখন চিনতে আর অসুবিধা হয় নাই।
আমি যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি আমার ফোন নাম্বার পেলেন কোথায়? উত্তরে বলল, তিন বছর হলো তিনি আমাকে খুঁজতেছেন। আমাদের বাড়ি নদীতে ভেঙে যাওয়ায় আমাকে খুঁজে পাচ্ছিল না। তাছাড়া আমার নামও তিনি ভুলে গিয়েছিলেন। আমার এক ভগিনার কাছে আমাদের যুদ্ধের সময় বাড়ির বর্ননা দেয়ায় আমার ভাগিনা অনুমান করেই আমার নাম্বার দিয়েছিলেন। এভাবেই তিনি আমাকে খুঁজে পান। ২০১৯ সালের ১লা নভেম্বর সরাসরি তার সাথে দেখা করি। তাকে দেখেই যুদ্ধের অনেকগুলো স্মৃতি চোখের সামনে ভেসে উঠে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২৫ বিকাল ৫:৪৭
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×