ভূমিদস্যু
২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামাণিক
ভূমিদস্যুরা দস্যু নয় তো
যেন রাঘব বোয়াল
বাঘের মতো দাঁতগুলো তার
হাতীর মতো চোয়াল।
হাঁসের মতো হজম শক্তি
পেটখানা তার বড়ো
ভূমির পরে ভূমি গ্রাসে
ক্ষুধার্ত তারপরও।
চোখদুটো তার শকুন সম
দাঁতে বিষম ধার
হাত দুটো যে চিলের ছোবল
রক্ষা পাওয়া ভার।
কুকুর সদৃশ কানগুলো তার
মাথায় ভীষন প্যাচ
ঠ্যাংগুলো যে ব্যাঙের মতো
জালের মতো ল্যাজ।
সাপের মতো জিব খানা তার
লিকলিক লিক করে
ভূমির মালিক নিঃস্ব হলেও
কয়না কথা ডরে।
ল্যাজের সাথে জড়িয়ে আছে
প্রশাসনের দল
মোকদ্দমা যতই করেন
হয় না কোন ফল।
ভূমির মালিক ভূমি হারিয়ে
কান্না করছে কতো
নিঃস্ব হয়ে বিশ্ব ঘুরে
মরছে শত শত।
পেশীর জোরেই ভূমিদস্যুরা
বাড়ির মালিক হয়ে
দেশটারে ভাই করল ধবংস
সমাজ গেল ক্ষয়ে।
রচনা কালঃ ১৮-০২-২০১২
সেগুন বাগিচা
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ৩০ শে জুলাই, ২০২৬ সকাল ১১:০৪
আপনি আমি প্রত্যাক্ষ পরোক্ষ ভাবে নদীকে হত্যা করি। হয় রাতারাতি বা তিলে তিলে। কিন্তু কিভাবে, সেটাই দেখাবো।

সবার আগে জানা দরকার কোন জলাশয় বা জলাধারকে নদী বলব? দুনিয়ার বিভিন্ন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন