somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথিকের প্যাচাল

২৮ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


৫ই আগষ্টে দাড়ি পাল্লার ডান্ডার গুতানি আর ধানের শীষের ভরের চোটে নৌকা তল হইয়া গেল। নৌকার কান্ডারী কুল কিনারা না পাইয়া হাওয়ায় ভাসিতে ভাসিতে দিল্লী গিয়া আশ্রয় লইল। সেই সাথে লাঙলের ফলাও ভোতা হ্ইয়া মুখ থুবরাইয়া পড়িল। মশাল দপ করিয়া নিভিয়া গেল। তাহাদের পতনে ধানের শীষের জয় জয়কর অবস্থা। দাড়ি পাল্লা তখন ডান্ডা সোজা করিয়া ধানের সঠিক ওজন দেয়ার চেষ্টায় ব্যাস্ত হইয়া পড়িয়াছিল। হাত পাখাও এই সুযোগে ধানের শিষকে শক্তপোক্ত করিবার জন্য বাতাস দেয়ার চেষ্টায় ব্যাস্ত হইয়া উঠিয়াছিল। কিন্তু কিছুদিন পরেই কিসের থেকে কি হইয়া গেল বুঝিতে পারিলাম না। আস্তে আস্তে ধানের শীষে কিছু কিছু চিটা দেখা দিল। ইহাতে মানুষ খুব একটা বিচলিত হইল না। ধান থাকিলে চিটা থাকিতেই পারে। কিন্তু দিন যত বাড়িতে লাগিল ততই ধানের ভিতর কিছু নৌকা তল হওয়া পঁচা ধানও ঢুকিয়া পড়িল। ইহাতে ধানের মূল্যমানের যে রমরমা ভাব ছিল সেইটা কিছুটা ক্ষুন্ন হইলো বটে তবে খুব একটা ক্ষতিগ্রস্ত হইল না।

আরও কিছুদিন পরে ধানের কান্ডারি অসুস্থ্য হইয়া পরোপারে চলিয়া গেলেন। ইহাতে ধানের শীষের শক্তপোক্ত ভাব কিছুটা দুর্বল হইলেও নুইয়া পড়িল না। কান্ডারির রক্তের আরেকজন আসিয়া ধানের গোড়ায় বসিয়া পড়িলেন। ইহাতে হেলে যাওয়া ধান আবার সোজা হওয়া শুরু করিল। ধানের শীষের সোজা হওয়া ভাব দেখিয়া মানুষ অনেকটা আশার আলো দেখিতে লাগিল।

কিন্তু শেষ মুহুর্তে আসিয়া আবার কি হইতে কি হইয়া গেল বুঝিতে পারিলাম না, ধানের মধ্যে কিছু ব্যাংক ঋণখেলাপি পোকা খাওয়া ধানও ঢুকিয়া পড়িল। ইহাতে মুখপোড়া কিছু লোক চিল্লাপাল্লা শুরু করিয়া জনগণের কান গরম করিবার চেষ্টায় ব্যাস্ত হইয়া পড়িয়াছে। তাহাদের কথা হইলো-- ধান চিটা হইলেও কুলায় ঝাড়িয়া কম চিটাওয়ালা ধান খুদ করিয়া খাওয়া যায়, পঁচা ধান গন্ধ করিলেও ক্ষুধা্র সময় রসুন পিয়াজ দিয়া মাখিয়া চোখ মুখ বন্ধ করিয়া খাওয়া যায় কিন্তু পোকা ধরা ধান গলদ করণ করা তো বিষের সমতুল্য। ইহা লইয়া মানুষের এখন দুশ্চিন্তার শেষ নাই, তাহাদের কথা হইলো-- ৫ই আগষ্টের আগে কথা বলার সুযোগই ছিল না, তখন নৌকার লগি বৈঠার গুতার চোটে খাদ্য অখাদ্য সবই খাইয়াছি কিন্তু পাঁচ তারিখের পরে নৌকা তল হইয়া লগি বৈঠা ভাসিয়া গিয়াছে, এখন ডাঙায় বসিয়া মুক্ত হাওয়ায় কি ইহা খাওয়া সম্ভব? দেশে ভালো ধানের অভাব নাই সেখানে ভালো ভালো ধান বাছিয়া ফালাইয়া দিয়া পোঁকা ধরা ধান ঢুকাইবার কি খুব প্রয়োজন ছিল? কিছু পোঁকা খাওয়া ধানের কারণে এখন তো পুরো ধানের শীষই ক্ষতির মুখে পড়িবার উপক্রম হইয়াছে।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×