somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাননীয় মন্ত্রী টাকা দ্যান, গাড়ি কিনমু!

২৬ শে জুলাই, ২০১১ রাত ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা রাত ৮:৩০ মিনিট। আইজকা রিক্সায় বাঙলা মোটর তে মৌচাক যাইতেসিলাম। ভাড়া তিরিশ টাকা। দরদাম করার কোনো ফুরসৎই নাই!! মগবাজার মোড়ের কাছাকাছি যাইতেই দেখি কিছু রিক্সা মগবাজার মোড় পার হইতেসে, আর কিছু রিক্সা আটকাইয়া রাখতেসে একজন ট্র্যাফিক পুলিশ আর তার দুই সহকারি! আটকাইলে সব রিক্সা আটকাইবো, গেলে সবগুলাই যাইবো এইটাইতো হওয়া উচিত। তাই কাহিনীটা বুঝতে পারছিলাম না। আমার রিক্সাটাও আটকাইলো। কাহিনি কী, জিগাইলাম ট্র্যাফিকের এক সহকারিরে। সে রিক্সাওয়ালরে কইলো, "পাঁচটা ট্যাহা দ্যাও! ওরা ট্যাহা দিয়া গ্যাসে।" আমি বললাম, "আমি সাংবাদিক।" সে কইলো, " আগে কইবেন না বাই!" ছাড়া পাইলাম। পেছনে তাকাইয়া দেখি, কয়েকশ রিক্সা জমে গেছে। তৈরি হইছে বিশাল এক জটলা। সবার একটা ধারণা, ঢাকা থেকে রিক্সা উঠাইয়া দিলেই আমরা হনহন কইরা এক জায়গা তে আরেক জায়গায় যাবার পারুম! এই ধারণাটা মন্ত্রী, আমলা, গাড়িওয়ালা সাহেবগো মনের গহীনে ঢোল বাজাইতেসে। যার ফলে ঢাকার বেশিরভাগ রাস্তায় এখন রিক্সা বন্ধ।

আচ্ছা, যেই বড় সড়কগুলাতে রিক্সা চলে না, যেমন: ভিআইপি সড়ক, মিরপুর সড়ক, টঙ্গি ডাইভারশন সড়ক, প্রগতি সরণি, বিমান বন্দর সড়ক, পান্থপথ - এই সড়কগুলাতে কি গাড়িগুলা আলেক্সান্ডারের চ্যারিয়টের মতো চলে? আমিতো দেখসি এই সড়কগুলাতে গাড়ির জটে পইরা মাথার ঘাম পায়ে পড়ে, অফিস লেইট হইতেসে তাই মেজাজ আমেরিকা ঘুইরা আসে! কেউ কেউ চোখ বন্ধ কইরা দিবা স্বপ্নে কই জানি হারাইয়া যায়! প্রতিদিন ৪/৫ ঘন্টা সময় ক্যামনে কইরা গাড়িতে ঝিমাইয়া ঝিমাইয়া আমরা পার কইরা দেই! আহ!! আমি খেয়াল করসি, ঢাকার রাস্তায় জ্যাম হয় মূলত: বাস ড্রাইভারগুলার স্বেচ্ছাচারিতা( তারা রাস্তার মাঝখানে বিশেষ কায়দায় গাড়ি দাড় করিয়ে যাত্রি ওঠায়, যেনো পেছনের কোনো গাড়ি না যেতে পারে! ভাবটা এমন যেনি পুরা রাস্তা তার বাপের সম্পত্তি!!), একটু ফোকর পেলেই লেন থেকে বেরিয়ে গাড়ির মাথা ঢুকিয়ে দেয়া, ট্র্যাফিক পুলিশের ঘড়ি না দেখে ইচ্ছমতো হাতের ইশারায় গাড়ি ছাড়া(কোনেো কোনো সিগন্যাল ছাড়ছে আট মিনিট, কোনোটা দশ মিনিট, কোনোটা দুই মিনিটও না!)। এর ফলে প্রতিটা মোড়ে হযবরল একটা অবস্থার সৃষ্টি হয়। তাহলে রিক্সার দোষ কোথায়?? দোষ দুইটা: ১. রিক্সা চালায় গরিব মানুষ, ২. রিক্সায় ওঠে যাদের গাড়ি নাই, অর্থাৎ গরীব মানুষ। গরীব মানুষ মানেই বোবা, মেরুদন্ডহীন মানুষ। তাই যতো দোষ, নন্দঘোষ রীতিটা রিক্সাওয়ালাদের ঘাড়েই আসে।

ঢাকার বেশিরভাগ রাস্তায় রিক্সা বন্ধ করায় আমাদের মতো মেরুদন্ডহীন মানুষের যে সমস্যা হচ্ছে: ১. রিক্সায় উঠলেই এখন দশ টাকা! বিশ টাকার নিচে বলতে গেলে ভাড়াই নেই!! ২. কোথাও যেতে চাইলে ৩/৪ বার রিক্সা পাল্টাতে হচ্ছে। নিষিদ্ধ পথটুকু হন্টন... এভাবে ৭০/৮০ টাকা পকেট থেকে হাওয়া! ঢাকায় এখন কোনো লোকাল বাস নাই! সব সিটিং। আপনি ইচ্ছা করলেই বাসে উঠতে পারবেন না!! সে আরেক যুদ্ধ। নিম্ন আয়ের মানুষেরা যাইবো কই??

মাননীয় মন্ত্রী, ডিএমপি কমিশনার, আমলা, গাড়িওয়ালা সাহেবরা, আপনারা আমাদের বা রিক্সাওয়ালাদের কষ্ট বুঝবেন না। কারণ আপনারা চোখে লাল চশমা পইরা চলেন। আমরা গরীবরা বাসেও উঠতে পারি না, রিক্সায়ও চড়তে পারি না। আমাদের জন্য সব নিষিদ্ধ!! আমরা কী তাইলে রাস্তায় বাইরমু না?? মাননীয় মন্ত্রী, টাকা দ্যান! গাড়ি কিনুম!!!
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে মে, ২০২৬ সকাল ৮:৪৮

বিএনপি সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন....

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন Bangladesh Nationalist Party-BNP সরকারের প্রথম ১০০ দিনের মূল্যায়ন নিয়ে যতগুলো লেখা পড়েছি- সবই দলীয় দৃষ্টিকোণ থেকে করা হয়েছে- বললে ভুল বলা... ...বাকিটুকু পড়ুন

আমির+ওলামা বাদ দিয়ে কোরআন+হাদিস মানলে পার্থিব জীবনে হীনতা এবং কিয়ামতে কঠিন শাস্তি পেতে হবে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মে, ২০২৬ সকাল ১১:৫৯



সূরাঃ ২, বাকারা। ৮৪ নং ও ৮৫ নং আয়াতের অনুবাদ-
৮৪। (হে ইহুদী সম্প্রদায়) আমি যখন ওয়াদা নিয়েছিলাম যে, পরস্পর রক্তপাত করবে না এবং স্বীয় বাসস্থান থেকে আপন ব্যক্তিদেরকে... ...বাকিটুকু পড়ুন

জুলাই ভুলে গেছে সবাই, শুধু জুলাই ভোলেনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে মে, ২০২৬ বিকাল ৩:৪৮


জুলাই কোটা আন্দোলনের প্রায় দুই বছর পূর্ণ হতে চলেছে। গত দুই বছরে দেশে অনেক কিছু বদলেছে। সমাজের অনেক কুৎসিত দিক নতুন করে সামনে এসেছে। অনেক মানুষকে নতুন করে চেনা... ...বাকিটুকু পড়ুন

আজ ঈদের দ্বিতীয় দিন

লিখেছেন সামিয়া, ২৯ শে মে, ২০২৬ রাত ৯:৩৬



হঠাৎ বৃষ্টি নামছে। ঈদের দ্বিতীয় দিন আজ।
আমি শ্বশুরবাড়ির বারান্দায় বসে আছি এক মগ কফি হাতে নিয়ে সামনে ভেজা আকাশ। বাতাসে কেমন কাঁচা মাটির গন্ধ। এই গন্ধটা অদ্ভুতভাবে মানুষকে অতীতে... ...বাকিটুকু পড়ুন

×