somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জার্ভির প্রথম জন্মদিনে ওর মা-কে খোলা চিঠি

২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুবু,

সময় কত দ্রুত চলে যায়! ২৬ শে আগস্ট, রাত আনুমানিক ১২ টায় মিমি আপুর ফেইসবুক স্ট্যাটাস দেখে জানতে পারি তুই মা হয়েছিস। সুখানুভূতি সেদিন সত্যিই সীমানা ছাড়িয়েছিল। জন্মের পর জার্ভির ছবি দেখে মনে হয়েছিলো, আল্লাহ তোদের ঘরে একজন দেবতা পাঠিয়েছেন! যতো দিন যাচ্ছে, আমাদের জার্ভি যেনো ফুল হয়ে ফুটছে। দেখতে দেখতে এক বছর হয়ে গেলো! বাবাটা এখন মাম্মী, ড্যাডি ডাকতে পারে। ফোকলা দাঁতে হাসতে হাসতে ঘরময় ঘুরে বেড়াতে পারে। বেবি চ্যানেল দেখে আনন্দে গড়াগড়ি খেতে পারে! আহ! জীবন কতো সুন্দর! প্রশ্নটা হচ্ছে, অস্থির এই পৃ্থিবীতে আমাদের অ্যাঞ্জেল্টা কী ঠিকমতো বেড়ে উঠতে পারবে?


আমি জানি, তুই অসাধারণ একজন মা। বাবা হিসেবে আমিন ভাইও তুলনাহীন। তাই খুব বেশি ভাবি না। তবু মাঝেমাঝে মনে হয়, জার্ভি তো একটা যান্ত্রিক সময়ের প্রতিনিধি। ওকেও কী যান্ত্রিকতা গ্রাস করবে, নাকী অনেকখানি মানবিক হয়ে উঠবে ওর ভাবনার জগৎ? আমি ভীষণ আশাবাদি, ও অসাধারণ একজন মানুষ হবে। ও ভবিষ্যতে কী করবে, তা আমরা কেউ জানি না। তবে আমার কেন যেনো মনে হয়, জার্ভি অনেক বড় মানুষ হবে। দুনিয়াব্যাপি নাম হবে ওর। ও যা হতে চায়, তাই যেনো হতে পারে। তো্রা কখনো যেনো জো্র করে ওর ওপর কিছু চাপিয়ে দিস না। খেলো্যাড়, বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পী, লেখক, চিত্রপরিচালক যাই হতে চাক সাপোর্ট দিস। শুধু এই ব্যাপারটা খেয়াল রাখিস, ও যা করছে ঠিকমতো করছে কী না। আর সবচে বড় যে বিষয়, কাজের জন্য জার্ভির নাম উচ্চারিত হলে যেনো বাংলাদেশের নাম উচ্চারণ হয়।


বাবাটাকে জন্মদিনের শুভেচ্ছা।


ইতি,

জার্ভির মামা (যদিও অনেক দূরের একজন)
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

জুলাই অভ্যুত্থান ফিরে দেখা: কিছু অস্বস্তিকর প্রশ্ন

লিখেছেন শ্রাবণধারা, ১৯ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২২


জুলাই ২০২৪ এর আন্দোলন ও তার পরবর্তী রাজনীতিকে ঘিরে বাংলাদেশে দুটি পরস্পরবিরোধী বয়ান দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের একটি বড় অংশ, বিশেষত শেখ হাসিনার অনুগত সমর্থকেরা মনে করে জুলাই ছাত্রজনতার... ...বাকিটুকু পড়ুন

দু’বছর আগে লেখা; জুলাই নিয়ে প্রতিটি কথা সত্য হয়েছে

লিখেছেন অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩



পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে... ...বাকিটুকু পড়ুন

¡Vamos Argentina!

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০৭

⚽ হ্যালো আর্জেন্টিনা-বিদ্বেষী গাইস!
কেমন আছেন?
আপনাদের আজাইরা তত্ত্ব- সব কি প্রস্তুত?

আর্জেন্টিনার বিরুদ্ধে যত ভবিষ্যদ্বাণী, যত বাজি, যাদু-টোনা, কালো যাদু, আন্ধা জ্যোতিষ বিশ্লেষণ, প্রতিটি ম্যাচের আগে স্বঘোষিত ফুটবল বিশেষজ্ঞদের ঐশী বাণী- "আজ... ...বাকিটুকু পড়ুন

ফুটবল বিশ্ব কাপে : তারুন্যের জয় হোক !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২০ শে জুলাই, ২০২৬ রাত ২:০৫


ফুটবল বিশ্ব কাপে : তারুন্যের জয় হোক !



গর্জনে ভরা গ্যালারি ওই, হঠাৎ যেন শান্ত হয়,
তারুন্যর চোখে চোখ পড়িলে, থমকে দাঁড়ায় বিশ্বময়।
সোনার ট্রফির পিছে ছুটুক, জগৎ জুড়িয়া যত লোক,
আমার জীবনে... ...বাকিটুকু পড়ুন

×