আরেক শরতের আগে (প্রায় এক বছর পর সামুতে ফিরে এলাম)
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২.আরেক শরতের আগে
রুহুল মাহফুজ জয়
যতটা নীল দেখ, আকাশ তত নীল নয়। ধূসর কিছু কষ্ট আছে, কালো কালো দহন নিয়ে মেঘমল্লার। তোমাদের এই নগরে আকাশ দেখা পাপ, সুন্দরের দিকে তাকানো অন্যায়। বালিকারা তবু ফ্রক ছাড়ার আগেই শয্যা চিনে নিচ্ছে। দেয়ালে দেয়ালে দিন বদল অর্কেস্ট্রার সিম্ফনির গোঙানি। লাগ ভেলকি লাগ যাদুতে নাগরদোলা সাজাল যে অরণ্যের ডাকপিয়ন, তারও কিছু দালানের শখ ছিল। রঙের সার্কাসে চড়ে সেও তুলেছিল ভ্রু – যদিও তার সমস্ত স্মৃতিরা ঘুমিয়ে বাঁশের বাঁশিতে।
ইস্কুল পালিয়ে প্রথম চুম্বনের শিহরণ নিয়ে ফেইসবুক স্ট্যাটাসের দাবি ছিল না। কাশবনের কামবন হবার কষ্টে ক’টা ছবিও দেয়নি বালিকা। গোপন সে প্রেম গোপনে হারাতে দেখে দেখে এবার শরত ফুরোবার আগেই শ্রীমতি কুয়াশারাণীর বাহুডোরে বন্দী হবে কাশবন। স্বল্পদৈর্ঘ্য এসব প্রেমচিত্রে শুধু নায়িকার খুঁত খুঁজো না– রাবণ সীতাহরণ করেই যাচ্ছে। অরণ্য নয়, আমাদের এই নগরে!
০৮.০৮.১২
মাছরাঙা টেলিভিশন ভবন
বনানী, ঢাকা।
বি:দ্র: দু' সপ্তাহ আগে কবিতাটি দৈনিক যুগান্তরে প্রকাশিত।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)
বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।
ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?
লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা...
...বাকিটুকু পড়ুন
জুলাই ২০২৪ এর আন্দোলন ও তার পরবর্তী রাজনীতিকে ঘিরে বাংলাদেশে দুটি পরস্পরবিরোধী বয়ান দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের একটি বড় অংশ, বিশেষত শেখ হাসিনার অনুগত সমর্থকেরা মনে করে জুলাই ছাত্রজনতার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩

পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০৭
⚽ হ্যালো আর্জেন্টিনা-বিদ্বেষী গাইস!
কেমন আছেন?
আপনাদের আজাইরা তত্ত্ব- সব কি প্রস্তুত?
আর্জেন্টিনার বিরুদ্ধে যত ভবিষ্যদ্বাণী, যত বাজি, যাদু-টোনা, কালো যাদু, আন্ধা জ্যোতিষ বিশ্লেষণ, প্রতিটি ম্যাচের আগে স্বঘোষিত ফুটবল বিশেষজ্ঞদের ঐশী বাণী- "আজ... ...বাকিটুকু পড়ুন
ফুটবল বিশ্ব কাপে : তারুন্যের জয় হোক !

গর্জনে ভরা গ্যালারি ওই, হঠাৎ যেন শান্ত হয়,তারুন্যর চোখে চোখ পড়িলে, থমকে দাঁড়ায় বিশ্বময়।
সোনার ট্রফির পিছে ছুটুক, জগৎ জুড়িয়া যত লোক,
আমার জীবনে...
...বাকিটুকু পড়ুন