somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারবাল চিকিৎসা ও আমরা

০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যশনাল জিওগ্রাফিতে একটা বিজ্ঞাপন দেখে আজ ভীষন অবাক হলাম। বড় বড় বিজ্ঞাপন প্রচার করে, বিভিন্ন ভাবে প্রচারনা চালিয়ে বিভিন্ন হারবাল কোম্পানীগুলো যে মানুষকে প্রতারিত করছে বিজ্ঞাপনটা তা থেকে মানুষকে সতর্ক থাকার জন্য প্রচারিত। আমাদের এই জনবহুল শহরে আনাচে কানাচে বড় বড় হারবাল কোম্পানী তাদের প্রতারনার ফাদ পেতে বসে আছে এবং সহজ সরল ও অসহায় মানুষকে তাদের প্রতারানা শিকার বানাচ্ছে।

আমাদের দেশে এ নিয়ে কি হচ্ছে? বেশ কিছু দিন আগে পত্রিকায় দেখেছিলাম র‌্যাব এই সব প্রতারক দমনে মাঠে নামবে। কিন্তু বাস্তবে তা হয়নি। আমার মনে হয় আইন প্রয়োগকারী সংস্থার মাঠে নামা জরূরী। ঢাকা শহরের বেশির ভাগ ট্রাফিক সিগনালে এক ধরনের বিজ্ঞাপন বিলি করতে দেখা যায় আর তা এই হারবাল চিকিৎসার। বোরকা পড়া মেয়ে বা ছোট ছোট ছেলেরা এই ধরনের বিজ্ঞাপন বিলির কাজে নিয়োজিত। কোন সিগনালে গাড়ি থামলেই এরা গাড়ির জানালা দিয়ে বিভিন্ন রকমের চটকদার বিজ্ঞাপন গাড়ির ভিতরে দিতে থাকে। এদের বিজ্ঞাপনে যৌন দুর্বলতা, গ্যাষ্ট্রিক, হাপানী ডায়াবেটিক গ্যারান্টি সহকারে ৭ দিনে ভাল করার লোভ দেখানো হয়। সহজ সরল মানুষগুলো এই সব চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতারনার শিকার হয়।

একবার আমি পত্রিকায় এদের প্রতারণা সম্পর্কে বিস্তারিত পড়েছিলাম। অবাক হয়ে ভেবেছিলাম কত সহজে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এরা নিজেদের এই অসৎ ব্যবসা পরিচালনা করছে। পরবর্তীতে আমার এক ঘনিষ্ট কলিগ যখন তার দুর্দশার কথা বর্ননা করলেন তখন আমাদের দেশের আরও একটা অসার দিকের কথা মনে হল।

এ রকম বিজ্ঞাপন দেখে তিনি গিয়েছিলেন ফার্মগেটের ”দেশ হারবাল” নামক একটা প্রতিষ্ঠানে। ঢুকতেই ভদ্র বেশী দুই যুবক জিজ্ঞেস করেছিলেন কোথা থেকে কিভাবে আমার ঐ বন্ধুটি তাদের কথা জানলেন। যাহোক ঘটনাটা এরকম: ভদ্রবেশী একজন লোক যিনি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিলেন এবং সবিস্তারে ঘটনা শুনলেন তারপর উনার ”স্যার” দেখবেন বলে যাকে একটু নাটক করে হাজির করলেন তিনি কোনমতে বাংলা লিখতে পারেন বলে তার তিন দিন পর প্রমানিত হল। যাইহোক ঐ ডাক্তার ভদ্রলোক যিনি নিজেকে মিরপুর ইউনানী কলেজের লেকচারার হিসাবে পরিচয় দিয়েছিলেন তিনি আমার কলিগ এর কাছ থেকে ১৫,৬০০ টাকা হাতিয়ে নিয়েছেন। প্রথম দিন ডেস্কের উপর একটা রশিদ বই ছিল যাতে বিভিন্ন জনের নাম এবং ১৫ থেকে ২৫ হাজার টাকার ওষুধ নেয়া হয়েছে এই মর্মে রশিদ লিখা ছিল যা দিয়ে ঐ প্রতারক আমার কলিগকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছিল যে, তাদের ওষুধ অত্যন্ত কার্যকরী এবং বেশীর ভাগ মানুষ তাদের কাছ থেকে সেবা গ্রহন করে উপকার পাচ্ছেন। বেচারা সুদুর ছাতক (সুনামগঞ্জ) থেকে এসে তিন দিন ঢাকা থেকে যা পেলেন তা দেখে তাদের প্রতারণা বুঝতে পারলেও কিছু করতে পারেননি কারনটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন।

এরকম প্রতারণা ঢাকা শহরে প্রতিনিয়ত হচ্ছে শুধু লোক লজ্জার ভয়ে মানুষ তা নিয়ে কোন রকম অভিযোগ করছেনা। আসলে এটা আমারদের অজ্ঞতা মাত্র। এটা অতি সাধারণ ব্যপার হওয়া উচিত, আমাদের শিক্ষাব্যবস্থায় তা অর্ন্তভুক্ত হওয়া উচিত। এ ব্যপারে আমাদের সামাজিক ভাবে একটা বাধা আছে যা আসলে থাকা উচিতনা। সব চাইতে বড় কথা আমাদের এই সব প্রতারকের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করে তাদের সাহায্য চাইতে হবে। আমরা যদি লোক লজ্জার ভয়ে থানায় অভিযোগ না করি তাহলে আজ আমি কাল আপনি বা আমার আপনার ঘনিষ্ট কেউ হয়তো প্রতারিত হবে। এই সব প্রতারক আসলে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের জিম্মি করে টাকা আদায় করে। এদের ব্যপারে আমাদের সচেতন হতে হবে।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০০৮ রাত ১:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×