somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গ: সাঁওতাল উচ্ছেদ নয়, সরকারী জমি দখলদার মুক্ত

১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি গল্প দিয়ে শুরু করি। ছোট বেলায় এক হকারের মুখে কিছু কিছু বাঙ্গালীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে একটি গল্প শুনেছিলাম। সেদিন গল্পটার মম না বুঝলেও আজ বেশ বুঝতে পারছি। গল্পটা ছিল এমন- ‘রাস্তার পাশে এক বাড়ীর সদর দরজার সামনে অনেক মানুষের ভীর। ইতিমধ্যে একটি এ্যাম্বুলেন্স আনা হয়েছে একজন রোগীকে হাসপাতালে নেয়ার জন্য। এসময় এক বৃদ্ধ পথচারী রাস্তায় চলার সময় লোকজনের ভীর দেখে উৎসাহিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এখানে এত লোকের জটলার কারণ জানতে চাইলেন এজনের কাছে। বৃদ্ধ বললেন. “এখানে কি হয়েছে”। তখন সেই ব্যক্তি বৃদ্ধকে বললেন, “ডেলিভেরী কেস”। লেখাপড়া না জানা বৃদ্ধ ডেলিভেরী কেস কি তা না জেনেই বলল, “ এই কেস খুব খারাপ, আমার বাবাও এই কেসে মারা গেছে”।’ সুপ্রিয় পাঠক, দুঃখজনক হলেও সত্য যে, আমাদের দেশে কতিপয় মানুষ রয়েছেন যারা না বুঝেই আন্দাজে ঢিল ছুড়ে মারেন। গত কয়েক দিনে দেশের অনেক সনামধন্য টেলিভিশন চ্যানেলে এমন কথা সমাজে প্রতিষ্ঠিত বুদ্ধিজীবিদের মুখে শোনা যাচ্ছে।

কথা বলছি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের জমি দখলমুক্ত করাকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ার ভূমিকা এই এলাকার জনসাধারণকে চরমভাবে ক্ষুব্ধ করেছে। প্রকৃত ঘটনা না জেনেই তথাকথিত মিডিয়া ও সুশীল সমাজের ধ্বজাধারী টকশো’র বুদ্ধিজীবিরা অযথা বিরক্তিকর বকবক করছেন। যদি কোন অনেকেই নানা কথা বলেছেন কিন্তু প্রকৃত ঘটনাটি কি কেউ জানেন? জানেন না। চিনিকলের সরকারী জমি সাঁওতালরা জোরপূর্বক দখল করেছিল। তাদের দাবী ১৯৫৬-৫৭ সালে তাদের জমি সরকার অধিগ্রহণ করে। শর্ত ছিল কোন দিন সেখানে আখ চাষ না করা হলে জমির মালিকদের জমি ফেরত দেয়া হবে। কিন্তু তাদের এ দাবী সম্পূর্ণ মিথ্যা। এরকম কোন শর্ত ছিল না এবং এখনও তার কোন প্রমাণ নেই। বিবাদমান সাহেবগঞ্জ খামার এলাকায় ৯০% বাঙ্গালী ও ১০% সাঁওতাল সম্প্রদায়ের জমি ছিল। তারা সরকারী জমি সন্ত্রাসী কায়দায় জবরদখল করে সেখানে ‘বাহিরের লোকের প্রবেশ নিষেধ’ লিখে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। সবচেয়ে বড় ব্যাপার হলো সেখানে সরকারী চিনিকলের কার্যক্রমে তারা বাঁধা প্রদান করে।
বহু মানুষকে তারা মারপিট করেছে, তাদের ছোড়া তীর বিদ্ধ হয়ে ৯ পুলিশ সহ বহু মানুষ আহত হয়েছে। কিন্তু এদেশের কতিপয় মিডিয়া তথ্য সন্ত্রাসের মাধ্যমে ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করার অপচেষ্টা করছে। আমি নিজেও ওই ঘটনার সময় সাংবাদিক হিসেবে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেদিন কোন প্রাণহানী হয়নি। পর দিন একজনের মৃত্যু হয় দিনাজপুর মেডিকেলে এবং তার পর দিন একজনের লাশ ধানক্ষেতে পাওয়া যায়। তারা কেউ এই এলাকার মানুষ নন। অন্য জেলা থেকে জমি দখল করতে এসেছিল। এ অবস্থায় তথাকথিত সুশীল সমাজ ও দালাল মিডিয়া তথ্য সন্ত্রাসের মাধ্যমে এই এলাকার লাখ লাখ মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। মানুষ সবাই মিথ্যাবাদী নয়। তাই এখানে আসুন। প্রকৃত ঘটনা দেখুন। এখানকার সকল স্তরের মানুষের সাথে কথা বলুন। প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে। অযথা সত্য চাপা না দিয়ে সত্যকে জানুন। আমরাও সাঁওতাল সম্প্রদায়ের প্রতি সহানুভূতিশীল। কিন্তু দেশের আইনকে অগ্রাহ্য করে কেউ সরকারী সম্পত্তি জবরদখল করবে এবং সরকারী কর্মচারীদের উপর হামলা করে সন্ত্রাসী কার্যকলাপ করবে এটা মেনে নেয়া যায় না।

সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪
৯টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×