somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মিডিয়ায় মিথ্যে সংবাদ কেন?

০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গত ডিসেম্বরে সাঁওতালদের নিয়ে যে ঘটনা ঘটে গেল তা নিয়ে দেশবাসিকে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশনে মিডিয়াগুলো নিলর্জ তথ্য সন্ত্রাস গোবিন্দগঞ্জ এলাকার লাখ লাখ বাঙ্গালী জনগণকে করে হতাশ ও ক্ষুব্ধ করেছে। সেই সাথে আবার গোদের উপর বিষফোরার মত যুক্ত হয়েছে নামসর্বস্ব কিছু সংগঠন ও সংস্থা। না বুঝেই যে যার মত করে মন্তব্য করে যাচ্ছে। ঘটনাটি প্রায় দুই মাস অতিক্রান্ত হলেও এখনও এই ধারা অব্যহত করেছে কিছু দালাল মিডিয়া। আজ প্রথম আলো অন লাইনে প্রকাশিত একটি নিবন্ধে ফারুক ওয়াসিফ প্রসঙ্গক্রমে লিখেছেন- গত ডিসেম্বরের ঘটনা। পূর্বপুরুষের জমি দখলের প্রতিবাদ করায় সাঁওতালপল্লি পুড়িয়ে দেওয়া হয় গোবিন্দগঞ্জে। দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় পত্রিকার এমন লেখায় আমরা মর্মাহত। আমরা প্রথম আলোর এমন মন্তব্যে তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাই।
প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ্য যে, ১৯৫৩-৫৪ সালে রংপুর চিনিকলের খামারের জন্য ১৮৪২ একর জমি অধিগ্রহণ করেন তৎকালীন সরকার। সেসময় উপযুক্ত বাজার মূল্যে সকলের জমির মূল্য পরিশোধ করা হয়। প্রায় ৯৫% শতাংশ জমি বাঙ্গালী হিন্দু-মুসলমানদের এবং বাকী ৫% জমি ছিল সাঁওতালদের। কিন্তু ৬২ বছর পর সাঁওতালরা তাদের নেতা ফিলিমন বাস্কে ও স্থানীয় বাটপার এবং কথিত ‍ভূমি উদ্ধার কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর প্ররোচনায় জমি নিজেদের দাবী করে জোরপূর্বক চিনিকলের সরকারী জমি দখল করে ঝুপড়ি ঘর তুলে জায়গা দখল করতে থাকে। দেশের বিভিন্ন স্থান থেকে গরীব সাঁওতালদের লোভ দেখিয়ে গোবিন্দগঞ্জ নিয়ে আসে। তাদের নিকট থেকে ৪০/৫০ হাজার নেয়া হয় জমি দেওয়ার কথা বলে। এনিয়ে চিনিকলের সাধারণ শ্রমিক-কর্মচারীরা বহুবার রাজপথ অবরোধ- রেলপথ অবরোধ সহ নানা আন্দোলন সংগ্রম করেছে। প্রশাসনের দরজায় দরজায় তারা ধর্ণা দিয়েছে।
একদিকে চিনিকলের সাধারণ শ্রমিক-কর্মচারীরা প্রশাসনের দরজায় ধর্ণা দিচ্ছে অন্য দিকে সাঁওতালরা একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। তারা খামারের অফিসে হামলা চালিয়ে নিরাপত্তা কর্মীদের মারপিট, অফিস ভাংচুর, পুলিশের অস্ত্র ছিনতাই, এমনকি সেখানকার বাঙ্গালীদের উপরও তারা চড়াও হয়ে হামলা করেছে। এ অবস্থায় চিনিকলের খামারের জমিতে বীজ আখ কাটার সময় সাঁওতালরা অস্ত্রশস্ত্র নিয়ে চিনিকলের শ্রমিকদের উপর হামলা করে। খবর পেযে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা তীর ধনুক নিয়ে পুলিশের উপর হামলা করে ৯ পুলিশ সদস্যকে গুরুতর ভাবে আহত করে। পুলিশ বাধ্য হয়ে তাদের অন্যায় ভাবে দখল করা সরকারী জমি দখল মুক্ত করে। এসময় সরকারী জমিতে তোলা ঝুপড়িতে আগুন দেয়া হয়। স্থানীয় মানুষ, চিনিকল শ্রমিক ও পুলিশের সাথে সংঘর্ষে ২ সাঁওতালের মৃত্যু হয় পর দিন। তারা দুই জনই দেশের অন্য এলাকা থেকে জমি দখল করতে এসেছিল।
সরকারী জমি দখল মুক্ত করতে সদ্য তোলা ঘড়ের ঝুপড়িতে আগুন দিলে প্রথম আলোর মত দালাল মিডিয়ার কল্যাণে সেটা সারা দেশের মানুষের কাছে সাঁওতালপল্লি হিসেবে পরিচিতি পায়। ফলে দেশের আদালত, মিডিয়া, সুশীল সমাজ, এনজিও ও মানবাধিকার সংগঠনগুলো তীব্র ভাবে প্রশাসনের কর্মকান্ডের সমালোচনা করতে থাকে এবং সাঁওতালদের জন্য সাহায্যের হাত নিয়ে ছুটে আসেন গোবিন্দগঞ্জে।
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক বারাকত হোসেন ছুটে এলেন গোবিন্দগঞ্জে। তিনি সাঁওতালদের কাছে ঘটনা শুনে ঢাকায় ছুটে গিয়ে সাংবাদিকদের জানালেন, আমি সব কিছু দেখে এসেছি, জমি যে সাঁওতালদের এতে কোন সন্দেহ নেই। অথচ তিনি কোন বাঙ্গালী জনগোষ্ঠির সাথে কথাই বলেননি সেখানে। কেন? সেখানকার বাঙ্গালী জনগোষ্ঠির কি কোন আবেগ অনুভূতি নেই? রাতে বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলোতে টকশোর বাচালরা শোরগোল তুললেন। তারা এমন ভাবে কথা বললেন যেন- তাদের বাপ-দাদার পৈত্রিক বাড়ী সাঁওতালদের বাড়ীর পাশে এবং তারা সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×