somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সন্ত্রাসী কর্মকান্ড, দয়া করুন প্রগতিশীল কিছু অসহায় সাংবাদিকের প্রতি

১১ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের ধীরে ধীরে বের করে দিতে হবে। পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। অনেক সুবিধাবাদীরাও সংগঠনের মধ্যে ঢুকে পড়েছে। আমি মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই বেশ ভাল একটি বিষয়ে তিনি একজন সচেতন ও দক্ষ নেতার মতই কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীও কিছু দিন আগে এ বিষয়ে সকলকে সতর্ক করেছেন। দলের এক ধরণের অদূরদর্শী নেতার কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগে জামাত-বিএনপির অনুপ্রবেশ ঘটছে। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, আওয়ামী লীগে হয়তো নেতাকর্মীর অভাব দেখা দিয়েছে!
গত ৫ মে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রাত ১১টায় উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান টুকুর নেতৃত্বে ৪ ব্যক্তি গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। উল্লেখ্য, জাহিদুর রহমান টুকুর স্ত্রী জামাতের একজন রোকন সদস্য। সব চেয়ে আশ্চর্যের বিষয় হলো আওয়ামী লীগে যোগদান করার ১০ মিনিট পরেই তারা স্থানীয় প্রেসক্লাবের প্রগতিশীল সাংবাদিকদের তাড়িয়ে দিয়ে প্রেসক্লাব ভবন দখল করে নেন। এ কাজে তাদেরকে সরাসরি ইন্ধন দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার। এই ব্লগ দেখেন এবং এই ব্লগে লিখে থাকেন দেশের অনেক বড় মাপের দায়িত্বশীল ব্যক্তি ও সাংবাদিক নেতাগণ। দয়া করে গাইবান্ধার গোবিন্দগঞ্জের এই প্রগতিশীল সাংবাদিকদের পাশে দাঁড়ান। দখলমুক্ত করুন গোবিন্দগঞ্জ প্রেসক্লাব এবং ফিরিয়ে দিন প্রগতিশীল সাংবাদিকতা করার সুযোগ। একটু সহানুভুতিশীল হবেন কী কেউ?

সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:০৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×