নারী যদি শুধুই নারী দেহ
তবে দিলাম তোমায় মাংসের দামে বেঁচে..........
পাশ ফিরে শুয়ে আছে পাশা খেলুড়েরা আশা নেই তারা আর
যাবে না তো ফিরে কিছু ঘোড়া ঘুরে ঘুরে হয়ে গেছে ঘোর
ভাবছি ঘুড়ি হব ঘুমদের দেশে ঘুমে ঘুমে ঘুমাঘুম যেন ঘুমদৌড়
আবার কবিতা হবে আবার দুঃখ পাবো নতুনতো কিছু নয় (নতুন কি আর)
তোমাকে ইচ্ছে করি তোমাকে কি যে করি কিছু করা হয় নাতো আর
অনেকদুর থেকে অনেক দুরে ছেড়ে যায় দুরপাল্লার বাস আমি দেরী
হাঁটেনা আমার পা ভেসে যাবে উড়ে যাবে প্রোটোকল কড়াকড়ি
তুমিতো জানো না নারী যখনই ইচ্ছা করি ছুঁেয় আসি ভেতর তোমার
চাঁদ ছুঁই নিমিষেই অথচ তোমার বাড়ি পথ শেষে অসীম পথ আর
আমাকে চেনো না তুমি নিজেকে যতই ঢাকো আমিতো দেখতে পারি
তোমার গোপন আমাকে এড়িয়ে জয়ী হ্যালুসিনেশন তুমি দেবে পারি
অমুক রাজার দেশে তোমাকে সঙ্গে করে বড় বেশী জিতে যাবে অমুক রাজকুমার
আমিও মানুষ দেখো এমনও মানুষ খোদার খাসি হেরে হেরে জিতি আর
যাকে ভালবাসি ঠিক তাকেই হত্যা করি বিশ্বাস করো শুধু এইটুকু পারি
বুঝবে না তুমি লেখা আছে ইতিহাসে ঈশ্বর জানেন পৃথিবীর যাবতীয় নারী
সেতো শুধু আমার জন্যে হয়েছিল তৈরী অগত্যা প্রেম এই দেখো পাঁজড় আমার
তবুও কেন আসি এতটা কুকুর আমার দুপুরগুলো রাত হয়ে যায় আর
আমি কোথায় যাবো বলো জন্মান্ধ শুধু তোমার কাছেইতো আসতে পারি
তুমি নিষ্ঠুর তুমি ঘুমোও পালঙ্ক বিষের পেয়ালা হাতে সেই একই নারী
কোথায় যাবে তুমি কতটা দুর তোমাকে হরণ করে জিতে যাবো আরো একবার
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।